শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ১০:৩৩

শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ১০:৩৩

রাবিতে আন্তঃঅনুষদ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

মিনহাজ আবেদিন , রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃঅনুষদ বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেল ৫ টায় শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ কক্ষে বিজয়ী দল এবং রানার্সআপ দলকে ক্রেস্ট প্রদান করেন আমন্ত্রিত অতিথিরা।

বিতর্কের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কারের চেয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি অধিক গুরুত্বপূর্ণ’। এর বিপক্ষে চ্যাম্পিয়ন হয় বিরোধী দলীয় বিজ্ঞান অনুষদ এবং রানার্সআপ হয় সরকার দলীয় আইন অনুষদ। প্রতিযোগিতাটির আয়োজন করেছে শহীদ জিয়াউর রহমান হলের ছাত্রদের দ্বারা পরিচালিত বিতর্ক সংগঠন ‘জিয়া হল ডিবেটার্স’।

প্রতিযোগিতায় ডিবেটর অব দ্যা ফাইনাল নির্বাচিত হন বিজ্ঞান অনুষদের মেহেদী হাসান মাহিন এবং
ডিবেটর অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন আইন অনুষদের সাধন মুখার্জী। প্রতিযোগিতায় অংশ নিয়েছিলো বিভিন্ন অনুষদ এবং হল থেকে মোট ১৪ টি দল।

অনুষ্ঠানে আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান বলেন, সংস্কৃতির অন্যতম ধারক হলো বিতর্ক। এটার মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীল জ্ঞানের মধ্যে নিভৃত থাকবে। যার ফলে তারা সন্ত্রাস, ত্রাস, জঙ্গীবাদসহ নানা ধরনের অপরাধ থেকে দূরে থাকবে।

তিনি আরও বলেন, বিতর্ক শৈল্পিকভাবে উপস্থাপন করতে পারলে জড়তা কেটে যায়। এর মাধ্যমে ভাইভা বোর্ডে নিজেকে ফুটিয়ে তোলার মাধ্যমে যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব।

বিতর্ক প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুজন সেন। তিনি বলেন, ‘খেলাধুলা যেমন শারীরিক গঠনকে মজবুত করে ঠিক তেমননি বিতর্ক অথবা এই ধরণে সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো মানুষের বুদ্ধিমত্তা গঠনে সহযোগিতা করে। আমরা চাই আমাদের ছেলেরা সব দিকে এগিয়ে যাক। দেশ থেকে বিদেশে সব জায়গায় তারা নিজ বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করুক, সেটাই আমাদের কামনা। আর এর জন্য আমরা সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত।

এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের প্রতিনিধি হিসেবে ছিলেন পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, আইন অনুষদের প্রতিনিধি হিসেবে ছিলেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান। এছাড়াও শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষক সালাহ উদ্দীন সাইমুম ও ড. আলী আশরাফ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, তিন দিনব্যাপী এই অনলাইন বিতর্ক প্রতিযোগিতাটি শুরু হয় চলতি বছরের ২৬ অাগস্ট। এর ফাইনাল প্রতিযোগিতাটি ২৮ অাগস্ট অনুষ্ঠিত হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ