শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:৫৫

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:৫৫

যাত্রাবাড়ীতে যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

মোঃ দ্বীন ইসলাম, ডেমরা প্রতিনিধি:

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজীরগাঁও এলাকায় ৪ লক্ষ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করে পালিয়েছে স্বামী হুমায়ূন মল্লিক(২৮)। মঙ্গলবার ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৭:৩০ ঘটিকার সময় সুমাইয়া (১৭) এর মৃতদেহটি উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানার পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার এসআই মহসিন।

নিহত সুমাইয়া মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বার্তা গ্রামের প্রবাসী নুরুল ইসলাম স্বপনের কন্যা। নিহত সুমাইয়ার মায়ের নাম আফরোজা বেগম। নুরুল ইসলাম স্বপন কুয়েত প্রবাসী। নিহতের মা আফরোজা বেগম বলেন, গত চার মাস পূর্বে বরিশালের ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার মধ্যজোর খালি গ্রামের নজরুল মল্লিকের ছেলে হুমায়ুন মল্লিকের সাথে প্রেমের সম্পর্ক হয় পরিবারের অমতে বিবাহ হয়। তারা কাজীরগাঁও ভাড়া বাসায় বসবাস করতেন।

বিবাহের পর থেকেই স্বামী হুমায়ুন মল্লিক ৪ লক্ষ টাকা যৌতুক চেয়ে আসছিলেন সুমাইয়ার পরিবারের কাছে। নানা সময়ে যৌতুকের দাবিতে সুমাইয়াকে বিভিন্ন সময় মারধর করত স্বামী হুমায়ুন মল্লিক।

সুমাইয়ার মামি শাশুড়ি গত কয়েকদিন যাবত সুমাইয়ার পরিবারের লোকজনের কাছে এসে ৪ লক্ষ টাকা যৌতুকের জন্য বারবার দেন দরবার করতে থাকে।

সুমাইয়া কে যৌতুক না পাওয়ায় কয়েক দিন অমানবিক নির্যাতন করে আসছে।  ঠিকমত খাবার দিত না পাসন্ড স্বামী। সোমবার সকালে সুমাইয়াকে মারধর করে দাবীকৃত যৌতুকের টাকা আনতে তার মায়ের কাছে পাঠায় ঘাতক স্বামী।

গতকাল সকালে মায়ের বাসায় এসে সুমাইয়া যৌতুকের টাকার জন্য কান্নাকাটি করে। তার মা কুয়েত তার পিতার সাথে ফোনে আলাপ করে কিছু টাকা দিতে রাজি হয়। এতেও মন গলে নি পাসন্ড স্বামী হুমায়ুন মল্লিকের।

যৌতুকের পুরো টাকা না পাওয়ার আশঙ্কা করে ক্ষিপ্ত হয়ে স্বামী হুমায়ুন মল্লিক নির্যাতন করে হত্যা করেছে তার স্ত্রী সুমাইয়াকে।

এলাকা বাসীর জানান প্রায় সময় সুমাইয়ার উপর নির্যাতনের ঘটনা ঘটত। ও স্থানীয় বাড়ির মালিকরাও নির্যাতনের বিষয়টি সংবাদ কর্মীদের নিশ্চিত করেছেন।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ