শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:০০

শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:০০

খুলনার ডুমুরিয়ায় এক কিশোরের লাশ উদ্ধার, আটক ৩

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের ধানিবুনিয়া গ্রামে খুটোখালী খাল থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে থানা পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় তিন কিশোরকে আটক করেছে পুলিশ।

নিহত ওই কিশোরের নাম অনিক ঢালী (১৫)। সে ভান্ডারপাড়া ইউনিয়নের ঘোনা গ্রামের নিত্যানন্দ ঢালীর ছেলে। অনিক বান্দা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, গতকাল সোমবার বিকেল থেকে তাকে পাওয়া যাচ্ছিল না।

ভান্ডারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোপাল চন্দ্র দে জানান, ওই গ্রামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে অনিকের সঙ্গে ওই এলাকার এক কিশোরের বিরোধ হয়। ঘটনার দিন বিকেলের দিকে অনিককে ওই কিশোরসহ আরও দুইজন নির্জন স্থানে নিয়ে শ্বাসরোধ করে হত্যার পর খালের পানিতে লাশ ফেলে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিন কিশোর ঘটনার সত্যতা স্বীকার করেছে। অনেক খোঁজাখুজির পর খুটোখালী খালে অনিকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে বিকেলের দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কনি মিয়া বলেন, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়ে সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে বিরোধের জের ধরে অনিককে নির্জন স্থানে নিয়ে হত্যা করা হয়েছে। ওই ঘটনায় তিন কিশোর আটক রয়েছে। তাদের আরও জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা জানা যাবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ