শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:৩৮

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:৩৮

দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিমের ইন্তেকালে ফুজালায়ে দারুল উলুম দেওবন্দ বাংলাদেশের শোক প্রকাশ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিমের ইন্তেকালে ফুজালায়ে দারুল উলুম দেওবন্দ বাংলাদেশের শোক প্রকাশ

সহীহধারার বিশ্ববিখ্যাত শ্রেষ্ঠ দ্বীনি বিদ্যাপীঠ, ভারতের দারুল উলুম দেওবন্দের (শিক্ষাবিষয়ক)নায়েবে মুহতামিম, সিনিয়র মুহাদ্দিস ও আরবী সাহিত্যিক আল্লামা আব্দুল খালেক সাম্ভলী’র ইন্তেকালে গভীরভাবে শোক প্রকাশ করেছেন ফুজালায়ে দারুল উলুম দেওবন্দ- এর সভাপতি মুফতী সৈয়দ মুহাম্মাদ নূরুল করীম কাসেমী ও সেক্রেটারি মুফতী হেমায়তুল্লাহ কাসেমী।

আল্লামা আব্দুল খালেক সাম্ভলী ৩০-০৭-২১ জুমাবার বিকাল চার টায় ভারতের উত্তর প্রদেশের মুজাফফর নগর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭০ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নেতৃবৃন্দ বলেন, আল্লামা আব্দুল খালেক সাম্ভলী রহ. উপমহাদেশের একজন শীর্ষ হাদিস বিশারদ, আরবী সাহিত্যিক ও সুবিখ্যাত মুনাজির ছিলেন। সারা বিশ্বে তাঁর হাজার হাজার ছাত্র আছে। দ্বীনের প্রচার ও প্রসারে তাঁরা নিরলসভাবে দ্বীনি খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। তাঁর মতো একজন বিদগ্ধ আলেমের ইন্তেকাল সত্যিই একটি পৃথিবীর মৃত্যুর নামান্তর।

নেতৃবৃন্দ আরো বলেন, তিনি পৃথিবীর বহু দেশে দাওয়াতী সফর করেছেন। বাংলাদেশেও জাতীয় ও আন্তর্জাতিক বহু ইলমী সেমিনার,ওয়াজ মাহফিল ও মহাসম্মেলনেও অংশগ্রহণ করেছেন। তাঁর দরদমাখা ও হৃদয়গ্রাহী বয়ানের আকর্ষন ছিল অনন্য

নেতৃবৃন্দ মহান আল্লাহ তায়ালার দরবারে হযরতের আত্মার মাগফেরাত ও জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করে তাঁর স্ত্রী- সন্তান সহ হাজার হাজার ছাত্র- ভক্তদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এবং মহান আল্লাহর দরবারে সবরে জামীল ও নি’মাল বদলের দোয়া করেন৷

সবশেষে নেতৃবৃন্দ বাংলাদেশস্থ সকল ফুজালায়ে দেওবন্দদের প্রতি হযরতের জন্য যার যার অবস্থান থেকে ঈসালে সওয়াবের উদ্যেশ্যে তাসবীহ – তাহলীল ও কুরআনখাঁনীর ইন্তিজামের আবেদন করেন৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ