শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:২৩

শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:২৩

চরমোনাই মাদরাসার পক্ষথেকে ড. হাফেজ মাবরুক কে সংবর্ধনা প্রদান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ
রেজাউল করীম চরমোনাই মাদরাসা প্রতিনিধি- নিউজিল্যান্ড ম্যাসি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতির উপর পিএইচডি ডিগ্রি অর্জন এবং সৌদি আরব প্রিন্স মুহাম্মদ বিন ফাহাদ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ পাওয়ায় যুগের মহান মুজাদ্দিদ শায়েখ ফজলুল করীম রহ. দৌহিত্র এবং চরমোনাই জামিয়া আলিয়া শাখার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দিক বিল্লা আল মাদানী এর বড় সন্তান ড .হাফেজ সৈয়দ মাবরুক বিল্লাহ কে চরমোনাই জামিয়া আহছানাবাদ রশীদিয়া ইসলামীয়ার পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট ,ও বাংলা, ইংরেজি এবং আরবি ভাষায় মানপত্র প্রদান করা হয়।
এ উপলক্ষে মঙ্গলবার (২৭ ডিসেম্বর ) দুপুর ২টায় চরমোনাই মাদরাসা অডিটোরিয়ামে সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই।
এছাড়াও আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজী, চরমোনাই কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আব্দুল কুদ্দুস, চরমোনাই কওমিয়া মাদরাসার নাযেমে তালিমাত মাওলানা মুহাম্মাদ আব্দুল কাদের, চরমোনাই কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মাদ আহমাদ উল্লাহ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মাদরাসাতুর রহমান ইন্টারন্যাশনাল এর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বাকী বিল্লাহ,ইসলামী ব্যাংক বাংলাদেশ বরিশাল শাখার ব্রাঞ্চ ম্যানেজার জনাব মোঃ নুরুজ্জামান, বরিশাল ইসলামী সরকারের পরিচালক জনাব আহসান হাবীব।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরমোনাই জামিয়ার ছাত্র ও ওস্তাদবৃন্দ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরমোনাই আহছানাবাদ রশীদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা মুহাম্মাদ আব্দুল জলিল । অনুষ্ঠানে সংবর্ধিত মেহমান হিসেবে বক্তব্য রাখেন নিউজিল্যান্ডের ম্যাসি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতির উপর পিএইচডি ডিগ্রি অর্জনকারী ড.হাফেজ মুহাম্মাদ মাবরুক বিল্লাহ আল মাদানী , উল্লেখ তিনি ২০২৩ সালের জানুয়ারি মাসের ০১ তারিখ থেকে সৌদি আরব প্রিন্স মুহাম্মাদ বিন ফাহাদ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করবেন বলে জানিয়েছেন।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ