মঙ্গলবার | ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ রমজান, ১৪৪৭ হিজরি | ১৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:১৩

মঙ্গলবার | ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ রমজান, ১৪৪৭ হিজরি | ১৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:১৩

বিভিন্ন ক্যাম্পাসে ইফতার মাহফিল নিষিদ্ধের প্রতিবাদে চবিতে গণ ইফতার কর্মসূচি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৫ অপরাহ্ণ
  • রাত ১৯:১৮ অপরাহ্ণ
  • ভোর ৬:২০ পূর্বাহ্ণ

সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়:

মঙ্গলবার (১২ মার্চ ২০২৪) সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শহিদ মিনার চত্বরে শাবিপ্রবি ও নোবিপ্রবিতে ইফতার পার্টিতে নিষেধাজ্ঞার প্রতিবাদে গণ ইফতার কর্মসূচি আয়োজিত হয়।

 

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচির আহবায়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নিয়ামত উল্লাহ ফারাবী বলেন, “ইফতারকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেসকো। রবিবার অক্সোফোর্ড ইউনিভার্সিটি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে রমজানকে স্বাগত জানিয়ে পোস্ট দিয়েছে। সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ইফতার পার্টির ওপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এবছর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে ইফতার পার্টি করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইফতার আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। ইফতার মাহফিল আমাদের সম্প্রীতির বন্ধন শেখায়। সাস্ট এবং নোবিপ্রবির উচিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া। সারাদেশের বিভিন্ন ক্যাম্পাসে ইফতার অনুষ্ঠান পালনের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আজ গণ ইফতার কর্মসূচির আয়োজন করেছি।”

 

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মঈন উদ্দিন চিশতী বলেন, “ত্যাগ ও সংযমের অমিয় বার্তা নিয়ে এলো মুসলিমজাহানের আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজান। দিনব্যাপী পানাহার ও পাপাচারমুক্ত থাকার মাধ্যমে মহান রবের সন্তুষ্টি, নৈকট্য লাভ এবং পারস্পরিক ভাতৃত্ব ও সৌহার্দ্য প্রতিষ্ঠার অন্যতম অনুষঙ্গ পবিত্র মাহে রমজান। বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যায় রমজানে ইফতারকে কেন্দ্র করে তৈরী হয় সামাজিক উৎসব। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে, সিনিয়র-জুনিয়রের দূরত্ব ভুলে আনন্দঘন পরিবেশে আয়োজিত হয় ইফতার পার্টি। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক সংগঠন প্রায় প্রতিদিনই বিশ্ববিদ্যালয়ের নানা স্থানে ইফতার কার্যক্রমের আয়োজন করে থাকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ইফতার কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইফতার পার্টি আয়োজনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমি এহেন সিদ্ধান্তের তীব্র বিরোধীতা ও ধিক্কার জ্ঞাপন করছি। প্রতিবাদের অংশ হিসেবে আমাদের এই গণ-ইফতার পার্টির আয়োজন করা হয়েছে।”

 

গণ-ইফতারে অংশগ্রহণকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. ইসতিয়াক হোসেন মজুমদার বলেন “বাংলাদেশ ৯০ শতাংশ মুসলিমের দেশ, যেখানকার অধিবাসী মুসলিমদের করের টাকায় আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতনসহ যাবতীয় প্রশাসনিক ব্যয় নির্বাহ হয়। অথচ কতিপয় দ্বি-চারী চরিত্রের অধিকারী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল ব্যাক্তিবর্গ ঘটা করে পাশ্চাত্য বিভিন্ন সংস্কৃতির অনুষ্ঠান পালনে সর্বাত্মক সহযোগিতা এবং প্রণোদনার ব্যস্তবায়ন করতে পারলেও মুসলিমদের পবিত্র মাস রমাদানে ইফতার পার্টি করার ক্ষেত্রে তারা বিধিনিষেধ আরোপ করেছেন। যা তাদের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। অসাম্প্রদায়িকতার বুলি আওড়ানো এই তথাকথিত বুদ্ধিজীবীরাই হয়ে উঠেন ইসলাম এবং মুসলিমদের সাথে সাম্প্রদায়িক। আমি শাবিপ্রবি ও নোবিপ্রবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টিতে নিষেধাজ্ঞা আরোপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের গৃহীত সিদ্ধান্ত হতে ফিরে আসার জন্য জোর দাবি জানাই।”

 

গণ ইফতার আয়োজনে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ এবং ক্যাম্পাস ও দেশের সার্বিক সমৃদ্ধির জন্য দোয়া করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় অসহায়, হতদরিদ্র ও সাধারণ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। তুরাগ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. চাঁন মিয়া বেপারী।

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৫ অপরাহ্ণ
  • রাত ১৯:১৮ অপরাহ্ণ
  • ভোর ৬:২০ পূর্বাহ্ণ