রবিবার | ২২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:১৯

রবিবার | ২২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:১৯

আইসিসির বর্ষসেরা একাদশের টুপি পেলেন মুশফিক

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে ২০২১ সালে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে সুযোগ পেয়েছিলেন মুশফিকুর রহিম। চলতি বছরের শুরুতে ওই তালিকা ঘোষণা করেছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

তালিকা ঘোষণার ৬ মাস পর এবার মুশফিক পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতি। আইসিসির পক্ষ থেকে পাঠানো এক বিশেষ টুপি পেয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

বৃহস্পতিবার আইসিসির বিশেষ টুপি হাতে পান মুশফিক। টুপি পাওয়ার আনন্দ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান তিনি। টুপি পরা এক ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’

নীলরঙা বিশেষ সেই টুপিতে আইসিসির লোগো ছাড়াও লেখা ছিল আইসিসি ওয়ানডে ইন্টারন্যাশনাল টিম অফ দ্য ইয়ার।

২০২১ সালে ব্যাট হাতে ভালো সময় গেছে মুশফিকুর রহিমের। ৯ ম্যাচে এক সেঞ্চুরিসহ ৫৮.১৪ গড়ে ৪০৭ রান করেন এই কিপার ব্যাটার। তাঁর সঙ্গে সাকিব সমান ম্যাচ খেলে  ৩৯.৫৭ গড়ে ২৭৭ রান করেছেন। বল হাতেও বছরটি দারুণ গেছে সাকিবের। পুরো বছরে বল হাতে ১৭ উইকেট নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এ ছাড়া মুস্তাফিজ ১০ ম্যাচ খেলে ২১.৫৫ গড়ে তিনি নিয়েছেন ১৮ উইকেট। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টিতে ২০২১ সালে মোট ২০ ম্যাচে ১৭.৩৯ গড়ে ২৮ উইকেট নেন মুস্তাফিজ। তাঁর ইকোনমি রেট ছিল মাত্র ৭.০০।

২০২১ সালের আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ : পল স্টার্লিং, মালান, বাবর আজম, ফখর জামান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, রাসি ফন ডার  ডাসেন, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, সিমি সিংহা ও মুস্তাফিজুর রহমান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ