শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৩০

শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৩০

হঠাৎ টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা তামিমের

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

অনেক জল্পনা, নানামুখী আলোচনার পর অবশেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে আনুষ্ঠানিক অবসর ঘোষণা দিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশ সময় ভোররাতে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এই ঘোষণা দেন তিনি।

ফেসবুকে তামিম লিখেছেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’ তামিমের এই ঘোষণা অবশ্য অনেকটা অনুমিতই ছিল। টি-টোয়েন্টি থেকে ছয় মাসের বিরতি শেষ হওয়ার আগে যেকোনো দিন এমন কিছু আসতে পারত। সেটাই সত্যি হলো। ২০২০ সালের মার্চ মাসের পর থেকে তাকে আর এই সংস্করণ খেলতে দেখা যায়নি, খেলেননি গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭৮ ম্যাচ খেলে (বাংলাদেশের হয়ে ৭৪, বিশ্ব একাদশের হয়ে ৪ ম্যাচ) ২৪.০৮ গড়ে ১ হাজার ৭৫৮ রান করেন তামিম। তবে তার স্ট্রাইক রেট ছিল কেবলই ১১৬.৯৬। এই স্ট্রাইক রেট নিয়েই উঠে প্রশ্ন। এসব নিয়ে সমালোচনার মধ্যে নিজে থেকেই গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ান এক বাঁহাতি ওপেনার।

তামিম সরে দাঁড়ালেও বিশ্বকাপের পরও তাকে ফেরানোর চেষ্টা চালান বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

তামিম আর ফিরতে চাননি। ২৭ জানুয়ারি বিপিএল চলাকালীন তিনি জানান, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে যাচ্ছেব ৬ মাসের বিরতিতে। সেই ৬ মাস শেষের দিকেও টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে রহস্য করে যাচ্ছিলেন এই সংস্করণে দেশের তৃতীয় সর্বোচ্চ স্কোরার। বিসিবির পক্ষ থেকে তৈরি রাখা হয়েছিল ধোঁয়াশা।

অবশেষে অবসান হলো সকল রহস্যের। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে আর দেখা যাবে না তাকে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ