শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:১২

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:১২

করোনা বাড়লে দায় বিএনপির: তথ্যমন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে জনস্বার্থে সরকার বিধিনিষেধ জারি করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। এই বিধিনিষেধ না মেনে বিএনপি রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখলে এবং তাতে সংক্রমণ বাড়লে দায় দলটিকেই নিতে হবে বলে সতর্ক করেন তিনি।

আজ মঙ্গলবার ১১ জানুয়ারী রাজধানীর নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, করোনা মহামারি নিয়ন্ত্রণে রাখতে সরকার সক্ষম হয়েছে। তারপরও ভাইরাস ও টিকা নিয়ে মিথ্যাচার করছেন বিএনপির নেতারা। তারা রাজনৈতিকভাবে সরকারকে মোকাবেলায় ব্যর্থ হয়ে পাগলের প্রলাপ বকছেন।

বিএনপির ‘ধ্বংসাত্মক রাজনীতি’ দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে তিনি বলেন, দলটি আবারো সেই পথে হাঁটার চেষ্টা করছে। এভাবে চললে তাদেরকে চিরদিনের জন্য প্রত্যাখ্যান করবে দেশের জনগণ।

এ সময় করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলের প্রতি আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নাসিক নির্বাচনের প্রচার-প্রচারণা ও ভোটগ্রহণে স্বাস্থ্যবিধি মেনে চলুন।

স্থানীয় সরকারের নির্বাচনী প্রচারে সংসদ সদস্যদের অংশ না নেয়ার বাধ্যবাধকতা থাকা নিয়ে তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের এ নিয়ম অগণতান্ত্রিক এবং আচরণবিধির ক্ষেত্রে বৈষম্যমূলক।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ