সোমবার | ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৫৫

সোমবার | ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৫৫

করোনায় মারা গেলো আরও ১৬৬ জন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬৬ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে সরকারি হিসাবে এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেলেন ১৮ হাজার ৮৫১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ছয় হাজার ৩৬৪ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১১ লাখ ৪৬ হাজার ৫৬৪ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন নয় লাখ ছয় জন। এদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হলেন নয় লাখ ৭৮ হাজার ৬১৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ৩১ দশমিক শূন্য পাঁচ শতাংশ আর এখন পর্যন্ত ১৫ দশমিক ৫০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৩৫ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৯ হাজার ৭০৫টি, আর পরীক্ষা হয়েছে ২০ হাজার ৪৯৩টি। দেশে এখন পর্যন্ত ৭৩ লাখ ৯৬ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা হয়েছে উল্লেখ করে অধিদফতর জানায়, এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৫৪ লাখ ৩৬ হাজার ২০৭টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ১৯ লাখ ৬০ হাজার ৬৬০টি।

মারা যাওয়া ১৬৬ জনের মধ্যে পুরুষ ৯৫ জন আর নারী ৭১ জন। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেছেন ১২ হাজার ৯৭১ জন আর নারী পাঁচ হাজার ৮৮০ জন।

১৬৬ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে আছেন তিন জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৫ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে সাত জন আর ১১ থেকে ২০ বছরের মধ্যে ২০ জন।

মারা যাওয়া ১৬৬ জনের মধ্যে ঢাকা বিভাগের ৬০ জন, চট্টগ্রাম বিভাগের ৩৩ জন, রাজশাহী বিভাগের সাত জন, খুলনা বিভাগের ৩৩ জন, বরিশাল বিভাগের ১০ জন, সিলেট বিভাগের আট জন, রংপুর বিভাগের ১২ জন আর ময়মনসিংহ বিভাগের আছেন তিন জন।

১৬৬ জনের মধ্যে ১২৩ জন সরকারি হাসপাতালে, ৩৯ জন বেসরকারি হাসপাতালে, আর বাড়িতে মারা গেছেন চার জন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ