শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৪১

শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৪১

কুবি রেজিস্ট্রারের বিরুদ্ধে ‘অশালীন’ মন্তব্যের অভিযোগ ৪ শিক্ষকের

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

জাভেদ রায়হান, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চারজন শিক্ষক সম্পর্কে একই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্তৃক ‘অশালীন’ মন্তব্য করার অভিযোগ উঠেছে। শনিবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর কাছে করা আলাদা আলাদা আবেদনে ঐ শিক্ষকগণ যথাযথ তদন্তের মাধ্যমে এর বিচার দাবি করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন রেজিস্ট্রার।

জানা যায়, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত সংবাদে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহেরের একটি অডিও ক্লিপ প্রচার করা হয়। যেখানে চারজন শিক্ষককে ‘চার চোরা’ বলে সম্বোধন করতে শোনা গেছে। ঐ মন্তব্যের শিকার চারজন শিক্ষক হলেন, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ এমদাদুল হক, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জিয়া উদ্দিন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া।

উপাচার্যের কাছে করা আবেদনে চার শিক্ষক লিখেছেন, শুক্রবার (০২ জুলাই) ‘চ্যানেল২৪’র একটি সংবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ আবু তাহের কর্তৃক তাদেরকে ‘চোরা’ বলে সম্বোধন করার বিষয়টি দৃষ্টিগোচর হয়। তারা বলেন, রেজিস্ট্রারের মতো দায়িত্বশীল পদে থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে এরকম অশালীন সম্বোধন অপ্রত্যাশিত এবং দুঃখজনক।

আবেদনে শিক্ষকবৃন্দ আরও লিখেন, এতে তারা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং পেশাগতভাবে মারাত্মক অসম্মানের শিকার হয়েছেন। পাশাপাশি উক্ত ঘটনায় তারা মর্মাহত এবং ক্ষুব্ধ। পাশাপাশি এরকম ঘটনার জন্য যথাযথ তদন্তের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে এ অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, একজন শিক্ষক হয়ে আর একজন শিক্ষকের বিরুদ্ধে এইরকম কুরুচিপূর্ণ কথা আমি বলিনি, বলতে পারি না। নিশ্চয়ই আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. শামীমুল ইসলাম বলেন, আমি আসলে এই ব্যাপারটা সম্পর্কে এখনো সুস্পষ্ট ভাবে অবগত নই। চ্যানেল ২৪ এ যেই অডিও ক্লিপ বের হয়েছে তা আদৌ সত্য কি না বানোয়াট তাও জানি না। আর রেজিস্ট্রার স্যার কোন পরিপ্রেক্ষিতে এই কথা বলেছেন সেটাও আমি জানি না। তবে যদি স্যার এইটা বলেই থাকেন তাহলে শিক্ষক সমিতির প্রতিনিধি হিসেবে আমি বলতে চাই, এটা সত্যিই ন্যাক্কারজনক এবং প্রশাসন এই ব্যপারে যথাযথ ব্যবস্থা নিবে।

সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর বক্তব্য জানতে চেয়ে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ