শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:০৩

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:০৩

সরকার গায়ের জোরে দ্রব্যমূল্য বাড়াচ্ছে : রিজভী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

সরকার গায়ের জোরে দ্রব্যমূল্য বাড়াচ্ছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে এখন কোনো সুশাসন নেই। সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে মানুষকে পিষ্ট করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করেছে।

তিনি বলেন, কেরোসিন, ডিজেল ও এলপি গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। এখানে জনগণের কোনো মতামত নেয়া হয়নি। জনগণের অভিমতের কোনো মূল্য দিচ্ছে না তারা। যখন যেভাবে পারছে গায়ের জোরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করছে।

বুধবার দুপুরে রাজধানীর বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনের সড়কে দোকান, পথচারী ও সাধারণ মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ডিজেলের দাম বৃদ্ধির কারণে কৃষকের ব্যয় বেড়ে যাবে। সব ধরনের খাদ্যদ্রব্য ও কৃষিপণ্যের দাম বাড়বে। এজন্যই আজকে বিএনপির উদ্যোগে জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হচ্ছে। সেইসাথে দলের প্রতিবাদ সভা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ‘সরকার বড় বড় কথা বলে। তারা বলে, পলাতক আসামি দিয়ে কি দল চলে? আমি বলতে চাই, দেশে যদি সুশাসন থাকতো তাহলে যারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন তারা আজকে কারাগারে থাকতেন। বিচারে যাদের জেল হতো, যাবজ্জীবন কারাদণ্ড হতো তারাই আজকে দস্যুর মতো ক্ষমতা দখল করে বড় বড় কথা বলছে। যারা গণতন্ত্র ও মানুষের পক্ষে তাদের বিরুদ্ধে তারা কথা বলে।’

রিজভী বলেন, ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে জোর করে বন্দী করে রাখা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও মিথ্যা মামলা দিয়ে সাজা দেয়া হয়েছে। দেশে কোনো সুশাসন নেই। সমস্ত কিছু আওয়ামীকরণ করা হয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহাতাব, সদস্য সচিব মো: আব্দুর রহিম, নাদিম চৌধুরী, অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সনি, সাইফুল ইসলাম রাশেদ, সাইদুল ইসলাম টুলু, কবির উদ্দিন মাস্টার, হান্নান মল্লিক, জহিরুল ইসলাম বাশার, শরীফুর রহমান রিপন, হেমায়েত উদ্দিন হিমু, তানভীর আহমেদ, মাহবুব আলম শিকদার, সুমন মুন্সী, ফজলে কাদের সোহেল, স্বেচ্ছাসেবক দলের ডা: জাহেদুল কবির, ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহবুব মাসুম শান্ত ও ঢাবি ছাত্রদলের রাজু আহমেদ প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ