শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ১০:২৯

শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ১০:২৯

নিত্যপণ্যের দাম বাড়িয়ে লুট চলছে: গয়েশ্বর

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

নিত্যপণ্যের দাম বাড়িয়ে লুট চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, আর লুট করে দেশ থেকে ১০ লাখ কোটি টাকা পাচার করেছে তারা [আওয়ামী লীগ]।

সোমবার জাতীয় প্রেসক্লাবে জিয়া সমাজকল্যাণ পরিষদের এক সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে তিনি এ মন্তব্য করেন।

এ সময় বিএনপির এই নেতা বলেন, সরকার পুলিশের সোর্স অব ইনকাম বাড়াতে চায় বলে বিভিন্ন ঘটনা ঘটিয়ে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে, গ্রেফতার করছে। পৃথিবীর কোনো দেশে সরকার তার কর্মকর্তাদের ঘুষ দেয় না, কিন্তু তারা দিয়েছে।

গয়েশ্বর বলেন, সম্প্রতি সারা দেশে যে হামলা হয়েছে তা রাজনৈতিক। এটা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নয়। বাংলাদেশে কোনো উগ্রবাদ বা মৌলবাদ নেই। সব নাটক করা হয়। আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে সব করা হয়।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ নিষ্ঠার সাথে যে যার ধর্ম পালন করে। মৌলবাদের তকমা দিয়ে জাতিকে অপমান করা হয়েছে। তিনি আরো বলেন, বুলু বা বিএনপির কোনো নেতা হামলা করেনি। এটা সরকার, পুলিশ এবং সাধারণ মানুষ জানে। ১৮ কোটি মানুষ জানে। এসব নাটক মানুষ বিশ্বাস করে না। এবার ক্ষমতা হারালে ৪২ বছর আওয়ামী লীগের নাম নেয়ার লোক থাকবে না। তাই বলি, শুটিং নাটক বন্ধ করুন।

জাতীয় প্রেসক্লাবে জিয়া সমাজকল্যাণ পরিষদ আয়োজিত সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ