শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৩৪

শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৩৪

ডাব চুরি দেখে ফেলায় সাংবাদিককে হেনস্তা করলো জবি ছাত্রলীগ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

জবি সংবাদদাতা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক সাংবাদিককে হেনস্তা করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা।

মঙ্গলবার বিকেলে কয়েকজন ছাত্রলীগের কর্মী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাব পাড়ার সময় ওই সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হলে তাকে হেনস্তা ও হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী সাংবাদিকের নাম অনুপম মল্লিক আদিত্য। তিনি বাংলাদেশ জার্নালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

জানা যায়, গত ২৩ জুলাই থেকে সারাদেশে কঠোরতম লকডাউন চললেও সকল নিয়ম তোয়াক্কা না করে বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী ইমরুল নিয়াজ ও মেহেদি হাসান মুনসহ কয়েকজন ছাত্রলীগকর্মী প্রায়ই বিশ্ববিদ্যালয়ে এসে বিভিন্ন অপকর্মেলিপ্ত হতে থাকে। নানাভাবে শিক্ষার্থীদের হয়রানি করে।

এদিকে তাদের উগ্রবাদী আচরনের কারণে ভয়ে অনেকে প্রতিবাদ না করে চলে যায়।

ক্যাম্পাসের বিধিনিষেধ উপেক্ষা করে প্রায়ই ক্যাম্পাসে এসে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করার বিষয়টিও উঠে এসেছে।

এরই ধারাবাহিকতায় সকল নিয়ম উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের গাছ থেকে ডাব পাড়তে যায়। এসময় বাংলাদেশ জার্নাল পত্রিকার সাংবাদিক অনুপম মল্লিক আদিত্য সেখানে গেলে তারা তাকে লাঞ্চিত করে।

অনুপম মল্লিক আদিত্য বলেন,আমি পেশাদারিত্বের কারণে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্যাম্পাসে গিয়েছিলাম। যখন সাইন্স ফ্যাকাল্টির দিকে এগোচ্ছিলাম পেছনে খেয়াল করলাম রিকশায় ২/৩ জন ছেলে ডাব পারবে বলে আসছিলো। এদিকে ডাব গাছের নিচে আরোও ৫/৬ জন ছিলেন। আমি কৌতূহলবশত ডাবগাছের ঐদিকে গেলে ইকোনোমিকস বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী মেহেদি হাসান মুন আমাকে বলেন আমি কে, কেন আসছি এখানে। আমি আমার প্রাতিষ্ঠানিক পরিচয় দিলে জুনিয়র বলে অকথ্য ভাষায় অপমান করে। সাংবাদিক পরিচয় দিলে বলেন, সাংবাদিক হইছো তো কি হইছে বলে অকথ্যভাষায় গালাগালি করেন। পরে পাশে থেকে একজন চলে যেতে বললে আমি ক্যাম্পাসের গেইট থেকে যখন বের হয়ে যাই। পরে মেহেদি হাসান মুন আবার গেটে এসে আংগুল তুলে আমাকে হুমকি ধমকি দেয়।

এ বিষয়ে জানতে চাইলে ইমরুল নিয়াজ বলেন, আমরা ডাব পাড়তে গেলে অনুপম সেখানে আসে। জুনিয়র হিসেবে সে আমাদের সন্মান দেয় নি। তাকে আমরা শাষন করেছি। এসময় গালি-গালাজ ও লাঞ্চনার কথা বললে তিনি অস্বীকার করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন,ঘটনাটি শুনেছি ।এখন থেকে লকডাউনে ক্যাম্পাসে কেউ প্রবেশ করতে পারবে না। আর সাংবাদিক হেনস্তার বিষয়ে তিনি বলেন,আমাকে লিখিত দিলে ব্যবস্থা নিবো।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ