শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ রমজান, ১৪৪৭ হিজরি | ১৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:৫৬

শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ রমজান, ১৪৪৭ হিজরি | ১৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:৫৬

রাবি পরিচ্ছন্নতার কাজে প্রায় ২০০ জন শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৩ অপরাহ্ণ
  • রাত ১৯:১৭ অপরাহ্ণ
  • ভোর ৬:২৪ পূর্বাহ্ণ

রাবি প্রতিনিধি: সুস্থ ও সুন্দর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাস পরিচ্ছন্ন কর্মসূচি চলছে। ধারাবাহিক এ কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থী মিলে প্রায় ২০০ জন অংশগ্রহণ করেছেন।

বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে রোববার (৯ জানুয়ারি) বেলা ১১ টায় ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস ও সুস্থ-সুন্দর জীবন কর্মসূচী ২০২২’ কর্মসূচীটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, সবার সচেতনতায় আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে পারব। একাজে সবার সহযোগিতা দরকার। সুস্থ ও সুন্দর ক্যাম্পাস গড়তে আমাদেরকে ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলে ডাস্টবিনে ফেলতে হবে। এর মাধ্যমে ক্যাম্পাসে সুন্দর ও সুস্থ জীবন ধারণ সম্ভব হবে। তিনি আরও বলেন, ক্যাম্পাস পরিচ্ছন্ন কর্মসূচি সারা বছরব্যাপী চলবে। ছাত্র-ছাত্রীরা সবাই উপযুক্ত জায়গায় ময়লা রাখবে। আজকে থেকেই সচেতন হতে হবে এং একাজ শুরু করতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর মো. লিয়াকত আলীর নেতৃত্বে মোট ৮ টি দলে ভাগ হয়ে এদিন ক্যাম্পাস পরিচ্ছন্ন কর্মসূচি শুরু হয়। প্রথমে বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বর থেকে একটি র্যারী নিয়ে টুকিটাকি চত্বর পরিচ্ছন্ন করা হয়। সেখান থেকে কর্মসূচির সদস্যরা ৮ টি দলে ভাগ হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিস্কার করে ক্যাম্পাস পরিচ্ছন্ন করছে। প্রথম দল ক্যাম্পাসের দুই প্রশাসন ভবন, সিনেট ভবন ও প্যারিস রোড পরিচ্ছন্ন করে, ২য় দল শহিদুল্লাহ কলা ভবন ও মমতাজউদ্দিন ভবনের পাশের জায়গাগুলো পরিস্কারের দায়িত্বে থাকে, তৃতীয় দল ইসমাইল হোসেন সিরাজী ভবন ও রবিন্দ্রনাথ একাডেমিক ভবনের চার পাশ পরিচ্ছন্নতার কাজ করছে। ৪র্থ দল শহীদ মিনার ও কেফেটেরিয়া পরিস্কারের দায়িত্ব পালন করছে। বাকি দলগুলো ছাত্রীদের হল ও বিজ্ঞানভবনগুলোসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানসমূহ পরিস্কারের দায়িত্ব পালন করছে। ক্যাম্পাসে সারা বছর একাজ ধারাবাহিকভাবে চলবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান।

বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম টিপুর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মোহম্মদ যাকারিয়া, প্রক্টর মো. লিয়াকত আলী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নূর, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ প্রায় ২০০ শিক্ষার্থী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৩ অপরাহ্ণ
  • রাত ১৯:১৭ অপরাহ্ণ
  • ভোর ৬:২৪ পূর্বাহ্ণ