বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ রজব, ১৪৪৭ হিজরি | ৩০ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | দুপুর ১:৪৯

বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ রজব, ১৪৪৭ হিজরি | ৩০ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | দুপুর ১:৪৯

আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ, রক্ষা পেল না পুলিশও

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৫:৫৩ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৩৩ অপরাহ্ণ
  • রাত ১৮:৫১ অপরাহ্ণ
  • ভোর ৬:৪৩ পূর্বাহ্ণ

মাদারীপুরে একই স্থানে পক্ষে-বিপক্ষে মানববন্ধন করাকে কেন্দ্র করে আজ শনিবার সকালে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া পরে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে একজন সাংবাদিক, তিনজন পুলিশসহ ১৫জন আহত হয়েছে। সংঘর্ষের সময় আটটি মোটরসাইকেল, বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংকের জানালার কাচ ভাঙচুর করা হয়।

জানা গেছে, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের বাবা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মৌলভী আছমত আলী খানকে নিয়ে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার প্রতিবাদে কয়কদিন ধরে কর্মসূচি পালন করে আসছে।

শাজাহান খান গ্রুপের নেতা কর্মীরা এই প্রতিবাদ সভা ও মানববন্ধন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার পদত্যাগের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের কলাবাড়ি স্ট্যান্ডে একটি মানববন্ধনের আয়োজন করে তারা।

অপরদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা গ্রুপের সমর্থকরা একই সময় মানববন্ধন করতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এক পর্যায় দুই গ্রুপের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে তা সংর্ঘষে রূপ নেয়। এ সময় পার্শ্ববর্তী ঘটকচর স্ট্যান্ডে আটটি মোটরসাইকেল, ব্যবসা প্রতিষ্ঠান ও কৃষি ব্যাংকসহ কয়েকটি অফিসের জানালা ভাঙচুর করা হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় পুলিশের তিন সদস্য, এক সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছে। এ সময় প্রায় আধাঘণ্টা মহাসড়কের যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. এহসানুল রহমান ভূঁইয়া জানান, আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে পুলিশ লাঠিচার্জ করে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি। কেউ অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নিব।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৫:৫৩ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৩৩ অপরাহ্ণ
  • রাত ১৮:৫১ অপরাহ্ণ
  • ভোর ৬:৪৩ পূর্বাহ্ণ