মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ রমজান, ১৪৪৭ হিজরি | ১১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:৩৭

মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ রমজান, ১৪৪৭ হিজরি | ১১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:৩৭

চট্টগ্রাম ফোরাম উত্তরা-ঢাকা’র এজিএম সম্পন্ন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত হয়ে গেল চট্টগ্রাম ফোরাম উত্তরা- ঢাকা এর বার্ষিক সাধারণ সভা (এজিএম)। আজ (শনিবার) উত্তরার ৩ নম্বর সেক্টরের হোয়াইট হল মিলনায়তনে আয়োজনটি সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন উত্তরার জনকল্যানমূলক সামাজিক সংগঠনটির সভাপতি মো. নুরুল আলম। এসময় সংগঠনের প্রায় দুই শতাধিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় চট্টগ্রাম ফোরাম উত্তরা-ঢাকার সাংগঠনিক সম্পাদক আকাশ আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক। সভাপতির বক্তব্যে মো. নুরুল আলম বলেন, চট্টগ্রাম ফোরাম উত্তরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনজুড়ে বিস্তৃত। আমরা চট্টগ্রাম ফোরাম উত্তরার উদ্যোগে সরকারের সাথে সমন্বয় করে চট্টগ্রামকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে ভূমিকা রেখে চলেছি। তিনি বলেন, ফোরামের উদ্যোগে আমরা যেমন সামাজিক ও মানবিক কাজগুলো করছি ঠিক তেমনিভাবে চট্টগ্রামের আর্থ-সামাজিক উন্নয়নে আমরা অবদান রেখে যাব।
সাধারণ সম্পাদকের বক্তব্যে মোহাম্মদ ফারুক খান এসময় বিগত দিনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সদস্যদের সামনে তুলে ধরে বলেন, আমরা ভবিষ্যতে এই সংগঠনের মাধ্যমে আরো বেশি সামাজিক, মানবিক ও নৈতিক কাজ করতে চাই। শীঘ্রই আমরা একটি ইমার্জন্সী সাপোর্ট টিম তৈরি করব। যাদের মাধ্যমে আমরা জরুরী রক্তদান, মুমুর্ষূ রোগীদের আর্থিক সহয়তা ও মৃত ব্যক্তির দাফন কার্যক্রমে সহায়ক ভূমিকা প্রদান করা হবে।
এজিএমে ফোরামের চলতি বছরের আর্থিক বিবরণী উপস্থিত সদস্যদের কাছে তুলে ধরেন অর্থ সম্পাদক মোহাম্মদ নাছের। আয়োজনে ফোরামের উপদেষ্টা নেত্র সেন বড়ুয়া বর্তমান ইসি কমিটিকে উন্নয়নমূলক কাজে অবদান রাখায় ধন্যবাদ জানান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ