সোমবার | ৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ রমজান, ১৪৪৭ হিজরি | ২৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:৪৪

সোমবার | ৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ রমজান, ১৪৪৭ হিজরি | ২৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:৪৪

সকল ইসলামী দলের সমন্বয়ে মজবুত প্ল্যাটফর্ম গঠনের কাজ করছে ইসলামী আন্দোলন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৬ অপরাহ্ণ
  • রাত ১৯:১৯ অপরাহ্ণ
  • ভোর ৬:১৭ পূর্বাহ্ণ

এইচ এম মাহমুদ হাসান: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহরাতাম আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা চলছে। এদেশের শিক্ষা-সংস্কৃতি ও জাতিসত্তা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। নীতি ও আদর্শের ক্ষেত্রে অটল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত ৩৫ বছর ধরে রাজনীতিতে পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে।

স্বাধীনতার ৫২ বছরে যারা রাজনীতি করেছে তারা মানুষের অধিকার প্রতিষ্ঠায় ও ঐক্য-সংহতি প্রতিষ্ঠার রাজনীতি করে নাই, একারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য কাজ করছে। আমরা মনে করি, দেশের চলমান অস্থিরতা নিরসনের একমাত্র পথ হলো ইসলামকে বিজয়ী করা। সুতরাং সকল ইসলামী দলের সমন্বয়ে মজবুত ইসলামী প্লাটফর্ম গড়ে তুলতে হবে।

আজ ১৬ ফেব্রম্নয়ারি’২৩ বৃহস্পতিবার, সকাল ১০টায় ঐতিহাসিক চরমোনাইর বার্ষিক মাহফিল স্টেজে আয়োজিত ওলামা ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন পীর সাহেব চরমোনাই। তিনি আরো বলেন, চরমোনাই মাহফিলের মঞ্চ হক্কানী ওলামাদের মিলনমেলায় পরিণত হয়েছে। ওলামাদের সহযোগিতা থাকলে কোন ষড়যন্ত্র এই কাফেলা ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, ওলামায়ে কেরাম যে যে প্লাটফর্ম থেকে ভালো কাজ করছে আমাদের সকলের উচিত সে ভালো কাজের প্রশংসা করা। ওলামায়ে কেরামের চোখ কান খোলা না থাকলে উম্মাহ ধ্বংস হয়ে যাবে। সুতরাং ওলামাদের চোখ-কান খোলা রাখতে হবে। বর্তমান সরকারের ওপর সওয়ার হয়ে একদল নাস্তিক সিলেবাসের মাধ্যমে জাতিকে নাস্তিক বানানোর পাঁয়তারা করছে। ওলামায়ে কিরাম ঐক্যবদ্ধ হলে এধরণের যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়া যাবে ইনশাআল্লাহ।

দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আমরা জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় কাজ করছি। আসন্ন জাতীয় নির্বাচন কে সামনে রেখে সর্বদলীয় জাতীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের জন্য আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করছি। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি শান্তি প্রতিষ্ঠায় যথেষ্ট নয়। নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারলেই কেবল আমরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ।

ওলামা সম্মেলন ও সুধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে শায়খ জাকারিয়া রহ. ইসলামী রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতী মিজানুর রহমান সাঈদ বলেন, অতীতের ওলামাদের মিমাংশিত বিষয় যেমন- আক্বিদা,আমল ও রাজনীতির বিষয়ে নতুন কিছু মানা যাবে না। চরমোনাই বুজুর্গরা যেভাবে চলছেন এই ভাবে কাজ চলতে থাকলে একসময় ঐক্য হয়ে যাবে ইনশাআলস্নাহ। ঢালকা নগরের পীর সাহেব মাওলানা জাফর আহমদ বলেন, ঐক্য করতে হবে কুরআন ও হাদীসের দৃষ্টিতে। শরীয়তের সাথে ঐক্য না হলে কাজ হবে না। এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, আলেম ওলামাদের কাজ শুধু মসজিদে মাদরাসায় নয়, দেশের কোন সেক্টর কোথায় কিভাবে চলবে তার নির্দেশ দেয়া ও দেখা শোনা করা তাদের দায়িত্ব। গত ৫০ বছরে শোষক ও শোষিত বলে দুই ভাগে ভাগ করা হয়েছে। আমি বলেছিলাম ৭১ এ জামায়াত জালিম ও মজলুমের লড়াইয়ে জালিমের পক্ষে অবস্থান নিয়েছিল। এজন্য জামায়াতে ইসলামীকে ক্ষমা চাইতে হবে।

ওলামা ও সুধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আক্কাস আলী সরকার , কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. বেলাল নুর আজিজী, খুলনা দারুল উলুম মাদরাসার মুহতামিম মাওঃ মোশতাক আহমেদ , জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব জোবায়ের আহমেদ, মুফতী মুহিবুল্লাহ , ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট আলেম মাওঃ ফরিদ উদ্দিন আল মোবারক, ভারতের দারুল উলুম দেওবন্দ এর সিনিয়র শিক্ষক আল্লামা শাহ আলম, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. ফারুখ আহমেদ, মুফতী হাফিজুর রহমান গোপালগঞ্জ, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের সাংগঠনিক সম্পাদক মুফতী গোলামুর রহমান, হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী মাওঃ জোনায়েদ বিন জালাল, মাওঃ ইসমাইল মাদানী, মাওঃ আকরাম হোসেন, অধ্যক্ষ হাফেজ মাওঃ শেখ ফজলে বারী মাসউদ, মাওঃ ইমতিয়াজ আলম, মাওঃ আশিকুল্লাহ, শায়খুল হাদীস মুফতী আজিজুল হক, মাওঃ হোসাইন আহমেদ,জাতীয় দ্বীনি শিক্ষা বোর্ডের যুগ্ম মহাসচিব মুফতি তাজুল ইসলাম, মুফতী মজিবুর রহমান, মাওঃ ইকবাল সিরাজী, মুফতী ওমর ফারুক, মাওঃ আনোয়ার বিন মুসলিম, মুফতী লিয়াকত আলী, মাওঃ আবদুর রাজ্জাক কাসেমী, মাওঃ হারুনুর রশিদ কাসেমী।

এছাড়াও উপস্থিত ছিলেন মুফতী রিজওয়ান রফিকী, মুফতী রেজাউল করীম আবরার, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, শ্রমিক আন্দোলন সেক্রেটারী জেনারেল মাওলানা খলিলুর রহমান, ইসলামী আন্দোলন ওমান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওঃ মীর আহমদ মিরু, কাতার ধর্ম মন্ত্রণালয়ের মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল বাতেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মাওলানা বজলুর রহমান খান, ফেনী ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতী ইউসুফ কাসেমী এবং ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি, শরিফুল ইসলাম রিয়াদ।

আগামী ১৮ ফেব্রম্নয়ারী’২৩ শনিবার সকাল ৮.৩০টায় হযরত পীর সাহেব চরমোনাই’র আখেরি বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী বিশাল এ মাহফিলের কার্যক্রম সমাপ্ত হবে। চরমোনাই মাহফিলে আসা মুসল্লীদের মধ্যে মোট ৪ জন মৃত্যুবরণ করেন বলে চরমোনাই মাহফিল হাসপাতাল (সিএমএইচ) কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
০১। হারম্ননুর রশীদ, পিতা মোঃ আঃ রহমান, নওগাঁ সদর।
০২। মোঃ সাদেক মিয়া, পিতা লিয়াকত মন্ডল, ফুলপুর, ময়মনসিংহ
০৩। মোঃ রওশন শেখ, পিতা- মৃত তোফাজ উদ্দীন শেখ, মোকসেদপুর, গোপালগঞ্জ।
০৪। মোঃ জামাল উদ্দিন, পিতা মৃত মাহামুদ মুন্সী, মাদারগঞ্জ, জামালপুর।
তাদের নামাজে জানাজা শেষে মরদেহ স্বজনদের নিকট পৌঁছে দেয়া হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৬ অপরাহ্ণ
  • রাত ১৯:১৯ অপরাহ্ণ
  • ভোর ৬:১৭ পূর্বাহ্ণ