শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:৫২

শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:৫২

চরমোনাই কওমিয়া শাখার বার্ষিক সভা ও নাশীদ মাহফিল আগামী ১৫ই ডিসেম্বর

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

রেজাউল করীম, চরমোনাই মাদরাসা প্রতিনিধি:

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কওমিয়া শাখার উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছরও মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার পথ ও পদ্ধতি শীর্ষক সভা ও নাশীদ মাহফিল আগামী ১৫ই ডিসেম্বর সকাল ১০টায় চরমোনাই মাদরাসা অডিটোরিয়ামে শুরু হবে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার পথ ও পদ্ধতি শীর্ষক সভা ও নাশীদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য হযরত মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যক্ষ, চরমোনাই কামিল মাদরাসা, হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, নায়েবে আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত থাকবেন আল্লামা নুরুল হুদা ফয়েজী, প্রেসিডিয়াম সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুফতি সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়ের, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাওলানা মোঃ আব্দুল কাদের, খলিফা পীর সাহেব হুজুর চরমোনাই রহ., মাওলানা নেয়ামত উল্লাহ আল ফরিদী, প্রেসিডিয়াম সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাওলানা সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, চেয়ারম্যান ৫ নং চরমোনাই ইউনিয়ন পরিষদ, এবং মাওলানা মোঃ মুজিবুর রহমান, খালিফা পীর সাহেব চরমোনাই রহ.।

বার্ষিক সভা ও নাশীদ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মাদ্রাসা বিষয়ক সম্পাদক মুহাম্মাদ হোসাইন আহমাদ।

এছাড়া অন্যান্য ওলামায়ে কেরাম, রাজনীতিবিদ ও শাখার সাবেক-বর্তমান নেতৃবৃন্দগন বক্তব্য রাখবেন।

বার্ষিক সভা ও নাশীদ মাহফিলের সভাপতিত্ব করবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কওমিয়া শাখার সভাপতি সৈয়দ ফজলুল করিম মুজাহিদ।

বার্ষিক সভা ও নাশীদ মাহফিলে কুরআন তেলাওয়াত করবেন ১১৭ টি দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকারকারী হাফেজ, হাফেজ আবু রাহাত।

এছাড়াও বাদ মাগরিব নাশীদ পরিবেশন করবেন জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব, প্রদীপ, ও মানজিল শিল্পী গোষ্ঠীবৃন্দ।

বিশেষ আকর্ষণ হিসেবে আরবি ও উর্দু নাশীদ পরিবেশন করবেন মাহমুদ হুজাইফা ও মাজহারুল ইসলাম।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ