শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:২৩

শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:২৩

বিয়ে করতে যাওয়ার পথে পথে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুরে কনে আনতে যাওয়ার পথে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নারী ও শিশুসহ ১২জন।

বুধবার (০৪ আগস্ট) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি।

নিহতরা হলেন- সদর উপজেলার চরবাগডাঙ্গা গ্রামের সোহবুল (৩০), চর সূর্য নারায়নপুর গ্রামের বরের বাবা শরিফুল ইসলাম, ভাস্তি মৌসুমি (২৫), জামিলা (২২), পাশ্ববর্তী ডানপাড়া গ্রামের বরের নানার বাড়ির টকি বেগম (৩০), নয়ন, বাবলু (২৬) , ল্যাচন (৫০), সাদিকুল (৩৫), বাবুডাইং এলাকার টিপু সুলতান (৪৫), সুন্দরপুর গ্রামের ডাকু (২৪), তোফজুল (৭০), তেররশিয়া গ্রামের রফিকুল (৬০), সজিব (২২), আলম (৪৫), পাজু (৪০) এবং কনে পক্ষের শিবগঞ্জ উপজেলার দক্ষিণ পাঁকার রফিকুল ইসলাম।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুর ইউনিয়নের জনতারহাট থেকে শিবগঞ্জের পাকা ইউনিয়নের পাকা গ্রামে কনের বাড়িতে যাচ্ছিল বরপক্ষ। পদ্মা নদী পার হওয়ার সময় বৃষ্টি শুরু হলে তারা তেলিখালি এলাকায় নেমে একটি চালার নিচে অপেক্ষা করছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও পাঁচজন নারী রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ৭টি মরদেহ ও ১২জনকে আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়।

জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল তত্ত্বাবধায়ক ডা. মমিনুর হক জানান, যাদের আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর এবং বাকিরা শংকামুক্ত।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সাবের আলী জানান, ফায়ার সার্ভিস ১৪টি মরদেহ উদ্ধার করেছে এবং বাকি তিনজনের মরদেহ তাদের আত্মীয়-স্বজন আগেই নিয়ে গেছে।

এদিকে জেলা প্রশাসক নিহতের জন্য জনপ্রতি ২৫ হাজার টাকা এবং আহতদের ৫ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ