রবিবার | ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ রমজান, ১৪৪৭ হিজরি | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:৪৯

রবিবার | ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ রমজান, ১৪৪৭ হিজরি | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:৪৯

পদত্যাগ করেছেন এবি ব্যাংকের চেয়ারম্যান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

পদত্যাগ করেছেন বেসরকারি খাতের এবি ব্যাংকের চেয়ারম্যান মুহাম্মদ এ (রুমী) আলী। ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৬ জুলাই) রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সেখানেই তিনি পদত্যাগের কথা জানান।

ব্যাংক সূত্র জানিয়েছে, ব্যাংকটির মালিকদের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় মুহাম্মদ এ. (রুমী) আলী পদত্যাগ করেছেন। তিন বছর আগে ব্যাংকটির আর্থিক অবস্থার অবনতি হলে তাকে ব্যাংকটির মালিকানার সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। ব্যাংকটির মালিকানার বড় অংশের সঙ্গে যুক্ত রয়েছেন বিএনপি সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান ও তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

কর্মীদের কাছে পাঠানো চিঠিতে মুহাম্মদ এ. (রুমী) আলী বলেছেন, আমাদের নতুন পরিচালনা পর্ষদ তিন বছর আগে নতুন উদ্যমে ব্যাংক পরিচালনা কার্যক্রম শুরু করে। নতুন পরিচালনা পর্ষদের পাশাপাশি ব্যাংকের ব্যবস্থাপনা দলও ঢেলে সাজানো হয়। বিগত তিন বছরের দুর্গম পথ পাড়ি দেওয়া আমাদের জন্য সহজ ছিল না। তিন বছর আগে ব্যাংকের অবস্থান অনেক নড়বড়ে ছিল। অনেক চড়াই-উতরাই পার হয়ে ব্যাংকটির হারানো গৌরব ফিরে পেতে নিরলসভাবে কাজ করেছি।

চিঠিতে মুহাম্মদ এ. (রুমী) আলী আরও বলেন, আমি মনে করি, একটি ব্যাংকের উন্নয়নের মূলমন্ত্র হচ্ছে সুশাসন। আর সুশাসনের মূলনীতি হচ্ছে জবাবদিহি বা দায়বদ্ধতা। এটি প্রতিষ্ঠা করা না গেলে সুশাসন আসবে না। আমি ব্যক্তিগত কারণে এবি ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করার আবেদন করেছি। তাই আপনাদের ব্যাংকের চেয়ারম্যান হিসেবে এটাই আমার শেষ বোর্ড মিটিং এবং এজিএম।

এ বিষয়ে জানতে চাইলে মুহাম্মদ এ. (রুমী) আলী বলেন, এবি ব্যাংককে সঠিক পথে চালাতে হলে নতুন করে মূলধন বিনিয়োগ করতে হবে। তাহলে ঋণ বিতরণ করা যাবে। তিন বছর দায়িত্ব পালনকালে আমি কোনো পক্ষের সঙ্গে সমঝোতা করিনি। যারা ঋণ নিয়ে ফেরত দিচ্ছে না, তাদের সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ