বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৪২

বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৪২

চেয়ারম্যানের গাড়িবহরে গুলিবর্ষন, স্বেচ্ছাসেবকলীগের সম্পাকসহ ৫৯ জনের নামে মামলা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

মোহাম্মাদ আহাদ আবদুল্লাহ, দেবিদ্বার উপজেলা প্রতিনিধি: 

দেবীদ্বারে পুজামন্ডপ পরিদর্শন শেষে ফেরার পথে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদের গাড়িবহরে হামলা ও গুলি বর্ষনের ঘটনায় দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাক মো. সাদ্দাম হোসেনসহ এজাহারনামীয় ৯জনের নাম উল্লে করে আরো অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামী করে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমলকৃষ্ণ ধর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টায় দেবীদ্বার থানায় উপজেলার আশোরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. গিয়াস উদ্দিন বাদী হয়ে দেবীদ্বার থানায় ওই মামলা দায়ের করেন। মামলা নং- ৬, তাং- ০৫/১০/২০২২ইং।

এ মামলায় অন্যান্য অভিযুক্তরা হলেন, আনিসুর রহমান(৪০), আমিনুল ইসলাম সুমন(৩৩), জহিরুল ইসলাম(৩৮), ওমর ফারুক(৩৬), জামিউর রহমান(২৬), আহাম্মেদ শুভ(২৪), মোঃ নিশান মিয়া(২৪), নুরুন্নবী(২৪)সহ আরো অজ্ঞাত ৪০-৫০ জন।

বাদী তার মামলার বিবরনীতে উল্লেখ করেন, মামলায় অভিযুক্তরা গত ৩ অক্টোবর রাত ১০টা থেকে রাত সাড়ে ১০টায় উপজেলার ভিংলাবাড়ি সাহাপাড়া পুজামন্ডপ পরিদর্শন শেষে ফেরার পথে চেয়ারম্যানের গাড়ি বহরে হামলা করে এবং উপজেলা চেয়ারম্যানের ব্যবহুত সরকারি গাড়ী নং ঢাকা মেট্রো-ঘ-১৫১৫২৪ ভাংচুর করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করে এ ঘটনাস্থল ত্যাগ করে রাত সাড়ে ১১টায় উপজেলা দক্ষিণ ভিংলাবাড়ি ধলাহাস রোডের ফতেহাবাদ মোড়ে পৌঁছালে ওই একই অভিযুক্তরা উপজেলা চেয়ারম্যানকে হত্যার উদ্দেশ্যে উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক দেবীদ্বার পুরাতন বাজার এলাকার জামাল হোসেনের ছেলে মো. সাদ্দাম হোসেন, আনিছুর রহমান ও আমিনুল ইসলাম সুমনের নেতৃত্বে এলাপাথারী গুলিবর্ষণ করতে থাকে। এসময় সমর্থকরা উপজেলা চেয়ারম্যানকে নিরাপদে সরিয়ে নিলেও গাড়িটি গুলিবিদ্ধ হয়। অপরদিকে প্রতিপক্ষের এ হামলায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের ৫ সমর্থক আহত হন।এর মধ্যে গুরুতর আহত ভিংলাবাড়ি এলাকার মো. সজিব মিয়াকে আশংকাজনক অবস্থায় প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত অন্যরা হলো, ভিংলাবাড়ি এলাকার মো. জহির, মাহবুব হোসেন এবং বানিয়াপাড়া এলাকার হিমেল ও শুভ।

এ ব্যপারে মামলার প্রধান আসামী দেবীদ্বার উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো. সাদ্দাম হোসেনের সাথে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকার যোগাযোগ করার চেষ্টা করেও ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমলকৃষ্ণ ধর বৃহস্পতিবার রাতে জানান, হামলার ঘটনায় এজহার নামীয় ৯জনসহ অজ্ঞাতনামা আরো ৪০/৫০জনকে অভিযুক্ত করে মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। মামলা তদন্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত আছে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ