বুধবার | ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ রমজান, ১৪৪৭ হিজরি | ৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৪৩

বুধবার | ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ রমজান, ১৪৪৭ হিজরি | ৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৪৩

নওগাঁয় নৌকা প্রতীক না পেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

মো সাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার পত্নীতলা ইউনিয়নে দলীয় মনোনয়ন না পেয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কাশেম বিশৃঙ্খলা তৈরীর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

নেতাকর্মীরদের অভিযোগ, দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মিথ্যাচার করে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আবুল কাশেম। এতে একদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে, অপরদিকে কর্মি সমর্থকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মী জানান, পঞ্চম ধাপে পত্নীতলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনার পর দল থেকে নৌকা প্রতীক চান মোট সাত জন প্রার্থী। সম্ভাব্য প্রার্থীদের নাম প্রস্তাব করে রেজুলেশনসহ ইউনিয়ন কমিটি নিয়ম অনুযায়ী উপজেলা কমিটির কাছে পাঠায়। একই ভাবে উপজেলা কমিটি যাচাই করে জেলা কমিটির কাছে এবং জেলা কমিটি কেন্দ্রে পাঠায়।

নৌকা প্রত্যাশীদের মধ্যে থেকে সভানেত্রী পত্নীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন চৌধুরীকে মনোনয়ন দেন। এই খবর ছড়িয়ে পড়লে নেতা কর্মী ও আওয়ামী লীগের সমর্থকসহ সাধারন মানুষ সন্তোষ প্রকাশ করেন।

এদিকে সিনিয়র নেতাদের পরামর্শে দলের নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে মোশারফ চৌধুরী ভোটের সার্বিক প্রস্তুতি নিচ্ছেন। মনোনয় দেওয়ার কয়েক দিন পর হঠাৎ’ই বিদ্রোহী হয়ে উঠেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কাশেম। ইতোমধ্যেই তিনি গোপনে ও সরাসরি দলের সিদ্ধান্তের বিরুদ্ধাচারন করছেন।দলের সিদ্ধান্ত উপেক্ষা করে সভানেত্রীর মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধনও করেছেন। দলীয় প্রার্থী মোশারফ হোসেনের বিরুদ্ধে ‘২০১৬ সালের ভোটে বিদ্রোহী প্রার্থীর মিথ্যা’ তথ্য ছড়াচ্ছেন কাশেম। মনোনয়ন না পাওয়ায় কর্মীদেরকে ভয়ভীতি প্রদর্শন করছেন।

অভিযোগের বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কাশেম বলেন, দল মনোনয়ন দিতে ভূল করেছে। ফলে পুনরায় সিদ্ধান্তের জন্য তিনি আপিল করেছেন। তিনি কোন বিশৃঙ্খলার চেষ্ঠা করেননি। মোশারফ হোসেন চৌধুরী কিভাবে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন? জানতে চাইলে আবুল কাশেম এই প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিশৃঙ্খলা তৈরীর অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

এবিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোশারফ হোসেন চৌধুরী বলেন, ‘আমরা পারিবারিক ঐতিহ্যগত ভাবেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এলাকার মানুষ ভালবাসেন, আমার জনপ্রিয়তা আছে। কখনও দলের শৃঙ্খলা ভঙ্গ করিনি। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা সভানেত্রী শেখ হাসিনা সার্বিক বিবেচনা করে আমাকে মনোনয়ন দিয়েছেন। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও প্রপাগান্ডা ছড়িয়ে কেউ ফায়দা লুটতে পারবে না। জয় নিশ্চিত।’

এব্যাপারে পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী বলেন- ‘দলের সভানেত্রী মনোনয়ন দিয়েছেন। বিশৃঙ্খলা তৈরীর চেষ্টা করলে কেউ ছাড় পাবে না। পত্নীতলায় মোশারফ চৌধুরী মনোনয়ন পেয়েছেন। দলের সিদ্ধান্ত মেনে নিয়ে সবাইকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ