মঙ্গলবার | ৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:৩৬

মঙ্গলবার | ৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:৩৬

প্রকাশ্যে গুলি করে প্রকাশ্যে গুলি করে কওমী মাদরাসার মুহতামিমকে হত্যা

বগুড়ায় প্রকাশ্যে মহাসড়কে মোজাফ্ফর হোসেন (৬০) নামের কওমী মাদরাসার মুহতামীমকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি নাটোরের সিংড়া উপজেলার সুকাশ গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে। আজ মঙ্গলবার (৪ মে) সকাল সাড়ে ১০টায় বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুরের জোড়া কৃষি কলেজের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। সুকাশ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মাহবুবর রহমান জানান, … Read more

‘দারিদ্র্যের কারণে নয়, ধর্মের কারণেও মানুষ সন্তানকে কওমি মাদ্রাসায় ভর্তি করেন’

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘মানুষ শুধু দারিদ্র্যের কারণে নয়, ধর্মের কারণেও সন্তানকে কওমি মাদ্রাসায় ভর্তি করেন। এই বাস্তবতাও আমাদের বুঝতে হবে। আমাদের সবার দায়িত্ব সমাজে সচেতনতার ক্ষেত্র তৈরি করা।’ এসময় কওমি মাদরাসা নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন,‘লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার শিক্ষার্থীকে মূলধারায় নিয়ে আসার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমান … Read more

হেফাজতের নেতা জুনায়েদ আল হাবিব ফের চার দিনের রিমান্ডে

হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার পৃথক তিন মামলায় রিমান্ডের এ আদেশ দেন।গত ১৭ এপ্রিল বিকেল ৫টার দিকে জুনায়েদ আল হাবিবকে ভাটারা থানার বারিধারা মাদরাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা … Read more

দুই মামলায় ফের ৫ দিনের রিমান্ডে আল্লামা মামুনুল হক

বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতে বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় করা মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।অপরদিকে চলতি … Read more

‘তোরে খায়া ফালবাম’ ভূমি কর্মকর্তাকে সাবেক ছাত্রলীগ নেতা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি জমি দখল করা ছাত্রলীগের সাবেক এক নেতার বিরুদ্ধে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে (নাইব) হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। ইউনিয়ন ভূমি কার্যালয়ের কাছারি বাড়ির জমিতে রাতারাতি দ্বিতল ভবন নির্মাণের কাজ করায় অভিযান চালিয়ে ভেঙে দেয়ার সময় ভূমি কর্মকর্তাকে ‘তোরে দেইক্কা ছাড়বাম, তোরে খায়া ফালবাম, আমি গ্র্যাজুয়েট, কামডা তুই বালা করলি না’ বলে হুমকি দেন … Read more

সিলেটে অস্ত্র, গুলি ও হেরোইনসহ যুবলীগ নেতা গ্রেফতার

সিলেটে যুবলীগ নেতা জাকিরুল আলম জাকিরকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় র‌্যাব তার কাছ থেকে উদ্ধার করেছে বিদেশি রিভলভার, ২টি গুলি ও হেরোইন। রোববার র‌্যাবের একটি দল বিমানবন্দর থানাধীন মালনীছড়া এলাকা থেকে তাকে আটক করে। সোমবার দুপুরে বিমানবন্দর থানা পুলিশ তাকে অস্ত্র ও মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। গ্রেফতারকৃত জাকির মোগলাবাজার থানাধীন … Read more

আগামী ৬ তারিখের মধ্যে আমাকে হত্যা করা হবে: কাদের মির্জা

মাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাস দিয়ে ফের তোলপাড় সৃষ্টি করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। ওই স্ট্যাটাসে নোয়াখালীর এমপি একরামুল করিম চৌধুরী দুবাই অবস্থান করে আগামী ৬ তারিখের মধ্যে তাকে ও তার ছেলেকে হত্যা করা হবে বলে তিনি আশংকা করেছেন। সোমবার দুপুর ২টা ৩৩ মিনিটের সময় কাদের মির্জার ফেসবুক আইডিতে এমন স্ট্যাটাস দেয়ার … Read more

ঈদের জামা কিনে না দেওয়ায় কোটালীপাড়ায় কিশোরের আত্মহত্যা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দরিদ্র বাবা ঈদ উপলক্ষ্যে নতুন জামা কিনে না দেওয়ায় অভিমান করে এক কিশোর আত্মহত্যা করেছে। সোমবার সকালে উপজেলার আমতলী ইউনিয়নের দক্ষিণ গচাপাড়া গ্রামে এ  ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম রানা বিশ্বাস (১৫)।  সে একই গ্রামের আলামিন বিশ্বাসের ছেলে। রানা উপজেলার কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র ছিল। জানা গেছে, রানা বিশ্বাস বাবার … Read more

হেফাজত নেতা মুফতি হারুন ইজাহারের তিন মামলায় ৯ দিনের রিমান্ড

চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় করা তিন মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি হারুন ইজাহারের তিন দিন করে নয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন ভার্চ্যুয়াল শুনানি শেষে এই আদেশ দেন। একই সঙ্গে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে হাটহাজারী থানার আরও দুই মামলায় … Read more

সুনামগঞ্জে সন্তানের মুখ দেখাতে ডেকে সাবেক স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিল স্ত্রী

সুনামগঞ্জে পাঁচ মাস বয়সী সন্তানের মুখ দেখানোর কথা বলে বাবার বাড়িতে ডেকে নিয়ে সাবেক স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেয়ার অভিযোগ উঠেছে তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে। শনিবার (১ মে) রাতে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের খাগেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আবুল বাশার একই ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামের ড. মো. হোসেন আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদি দোকানি। ঘটনার … Read more