মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৬:৪৯

মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৬:৪৯

হিজাব ও টুপি নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে মেনন গংরা অর্মাজনীয় অপরাধ করেছে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্য ‘কুরআনে কোথাও হিজাবের কথা উল্লেখ্য নেই’ এধরনের বক্তব্য প্রদান করে ইসলামের অন্যতম ফরজ বিধান হিজাব বা পর্দাকে চরম অবজ্ঞা এবং অমার্জনীয় অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ইসলাম সম্পর্কে না জেনে বাম নেতার এধরনের বক্তব্য মুসলিম উম্মাহকে চরমভাবে মর্মাহত করেছে। পর্দা ও হিজাব নিয়ে কটুক্তি করে জ্ঞান পাপীর পরিচয় দিয়েছেন তিনি। ওয়ার্কার্স পার্টির সভাপতির হঠাৎ হিজাব ও টুপির বিরুদ্ধে বক্তব্য ইসলামবিদ্বেষীর এজেন্ডা বাস্তবায়ন করছেন বলেই প্রতীয়মান হয়। তার হিজাব সর্ম্পকে উস্কানিমূলক বক্তব্য দেশবাসী ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ৯২% মুসলমানের এদেশে টুপি, হিজাব নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা চরম অন্যায় ও গর্হিত কাজ। অথচ আমরা দেখছি এই মেনন-ইনু সাহেবরা নির্বাচন ঘনিয়ে এলে মাথায় টুপি পরে এবং হজ্জ করে মুসলমানদের ভোট
নিতে জাতিকে ধোকা দিয়ে থাকেন।

তিনি বলেন, পবিত্র কুরআনের অনেক আয়াত এবং নবী সা. এর অসংখ্য হাদীস দ্বারা পর্দার বিধান করা হয়েছে।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, অবিলম্বে রাশেদ খান মেননকে মুসলিম উম্মাহর কাছে তওবা করে নিজের কৃতকর্মের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তিনি গণধিকৃত হবেন।

আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার সারাদেশের থানায় থানায় বিক্ষোভ মিছিল ২০২৩-এর মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে জনগণের বোধ-বিশ্বাস, সংস্কৃৃতি ও জাতীয় স্বার্থকে উপেক্ষা করে সাম্প্রদায়িক উস্কানী, তথ্য ও ইতিহাস বিকৃতি, বিতর্কিত ও ৎ অবৈজ্ঞানিক মানব সৃষ্টিতত্ত্ব অনুপ্রবেশ, ট্রান্সজেন্ডার টার্ম, পৌত্তলিক ও ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতির আধিপত্য, প্লেজারিজম এবং ধর্ম ও জাতি সত্বাবিরোধী বিষয়বস্তু সংযাজন বাতিল, ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবি এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ঈসায়ী, শুক্রবার সারাদেশের থানায় থানায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে।

 

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ