শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:৪১

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:৪১

ইবিতে ‘শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান’ বিভাগের ব্যবহারিক পরীক্ষা আগামী ৬ নভেম্বর

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

ইসমাইল হোসেন রাহাত, ইবি সংবাদদাতা :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান’ বিভাগের ব্যবহারিক পরীক্ষা আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার (২৫ অক্টোবর) বিভাগটির ভর্তি পরীক্ষা কমিটির সমন্বয়কারী ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে যে, ব্যবহারিক পরীক্ষার জন্য ৬ নভেম্বর সকাল ১০টায় পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনস্থ বিজ্ঞান অনুষদের ডিনের কার্যালয়ে ভর্তিচ্ছুদের উপস্থিত থাকতে বলা হয়েছে। বহুনির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

গত ২৮ আগস্ট স্বতন্ত্র পদ্ধতিতে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৭ সেপ্টেম্বর বহুনির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ন্যূনতম ৩০ নম্বর পেয়ে ভর্তি উত্তীর্ণ হয়েছেন ১২৬ জন শিক্ষার্থী। তবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সনদধারীদের ক্ষেত্রে পাসমার্ক ধরা হয়েছে ২০ নম্বর।

উল্লেখ্য, ব্যবহারিক পরীক্ষায় শিক্ষার্থীদেরকে দৌড়, লাফ, শটপুট নিক্ষেপ ইত্যাদি খেলায় অংশগ্রহণ করে শারীরিক সক্ষমতা প্রমাণ করতে হবে। এছাড়া বিশেষ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদেরকে তাদের নিজ নিজ খেলায় দক্ষতার প্রমাণ দিতে হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে খেলাধুলায় অংশগ্রহণের উপযোগী পোশাক এবং প্রয়োজনীয় ক্রীড়া উপকরণ সাথে নিয়ে আাসার জন্য বলা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ