মঙ্গলবার | ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ রমজান, ১৪৪৭ হিজরি | ৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:৫১

মঙ্গলবার | ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ রমজান, ১৪৪৭ হিজরি | ৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:৫১

টাঙ্গাইল-৭ উপনির্বাচন: বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

সাইফুল ইসলাম, টাঙ্গাইল:
আসন্ন টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনের অপরাধ আমলে নিয়ে শাস্তি নির্ধারণে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ কমিটি ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা পর্যন্ত দায়িত্ব পালন করবে।

ইসির আইন শাখার উপ-সচিব আফরোজা শিউলি জানিয়েছেন, দুই সদস্য বিশিষ্ট এ কমিটি উপনির্বাচনে দায়িত্ব পালন করবে।

কমিটিতে রয়েছেন- টাঙ্গাইলের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সুরুজ সরকার এবং সহকারী জজ দোলন বিশ্বাস।

তদন্ত কমিটি গঠনে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশে ৯১(এ) ধারার ক্ষমতাবলে নির্বাচন কমিশন, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে একাদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত টাঙ্গাইল-৭ আসনের নির্বাচন উপলক্ষে নির্বাচন-পূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে নির্বাচনী তদন্ত কমিটি গঠন করা হলো।

নির্বাচনী পূর্ব সময় বলতে তফসিল ঘোষণার পর থেকে ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশ করার সময় পর্যন্ত বোঝায়।

তফসিল অনুযায়ী, উপ-নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল ২৭ ডিসেম্বর। ২৮ ডিসেম্বর প্রতীক নিয়ে প্রচারে নামবেন।
আর ভোটগ্রহণ হবে ১৬ জানুয়ারি

উল্লেখ্য, টাঙ্গাইল-৭ (মির্জাপুর)আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন গত ১৬ নভেম্বর মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ