সোমবার | ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৩৮

সোমবার | ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৩৮

এবার বুটেক্সের ভর্তি পরীক্ষায় প্রথম হলেন মাদরাসাশিক্ষার্থী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২০-২১ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ১৬ জন।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

এদিকে প্রকাশিত এই ফলে প্রথম স্থান অধিকার করেছেন সাদ ইবনে আহমাদ নামে এক ভর্তীচ্ছু শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার রোল নম্বর ১০৭০৩২। তিনি তামিরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, গত শুক্রবার (১২ নভেম্বর) ঢাকার মোট ৬টি কেন্দ্রে (বুটেক্স ক্যাম্পাস, ঢাকা সিটি কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, মোহাম্মদপুর গভ. কলেজ, বিএএফ শাহীন কলেজ ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ) এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৬০০ আসনের বিপরীতে ১৪ হাজার ৯৭৭ জন পরীক্ষার্থী এবারের ভর্তিযুদ্ধে অংশ নেয়। প্র‍তিটি আসনের জন্য প্রায় ২৭ জন শিক্ষার্থী লড়াই করেছে এবার। ভর্তি পরীক্ষায় ২০০ নম্বরের লিখিত পরীক্ষা ছিল। আর সময় ছিল ২ ঘণ্টা।

সংশোধিত ফলাফলে প্রথম হওয়ায় সাদ তার ফেসবুকে বলেন, আলহামদুলিল্লাহ্। বুটেক্সের রেজাল্ট স্থগিতের পর অনেকেই সান্ত্বনা দিয়েছিলেন। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন। কিন্তু আমি নিরাশ হইনি। জানি মালিক আমার জন্য আরো ভালো কিছু রেখেছেন। সেটা আমি এখন বুঝি। আল্লাহর রহমতে সংশোধিত রেজাল্টে বুটেক্স ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছি। গতকাল প্রকাশিত ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২৬তম হয়েছি। যারা সাপোর্ট দিয়েছেন, সহযোগিতা করেছেন ও দোয়া করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা রইল। সামনের বুয়েট পরীক্ষার রেজাল্টের জন্য অবশ্যই দোয়া করবেন।

প্রসঙ্গত, গত বুধবার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এরপর মেইল ও টেলিগ্রামে বেশ কিছু আপত্তি আসে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবারই সে ফল স্থগিত করে। ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ