বুধবার | ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ রমজান, ১৪৪৭ হিজরি | ১৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:৫৫

বুধবার | ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ রমজান, ১৪৪৭ হিজরি | ১৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:৫৫

বিএনপির সমাবেশের আগে রংপুরে পরিবহন ধর্মঘট

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৫ অপরাহ্ণ
  • রাত ১৯:১৮ অপরাহ্ণ
  • ভোর ৬:২০ পূর্বাহ্ণ

রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। শনিবার সকাল ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ ধর্মঘটের ডাক দেয় রংপুর জেলা মটর মালিক সমিতি।

বৃহস্পতিবার দুপুরে ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা মটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আফতাবুজ জামান নিপ্পন।

অভিযোগ উঠেছে, মহাসড়কে নসিমন-করিমন বন্ধ এবং প্রশাসনের হয়রানি বন্ধের দাবিতে এই পরিবহন ধর্মঘটের কথা বলা হলেও বিএনপির গণ সমাবেশে জনস্রোত ঠেকাতেই এটি সরকারি পরিবহন ধর্মঘট।

অভিযোগের ‍বিষয়ে রংপুর জেলা মোটর মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আফতাবুজ জামান নিপ্পন বলেন, এটা বিএনপি বলতেই পারে। আমরা মটর মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি, ট্রাক্টর মালিক সমিতি ও মাইক্রোবাস মালিক সমিতি যৌথ সভার মাধ্যমে এই ধর্মঘট আহ্বান করেছি।

বিএনপি নেতারা বলছেন, পূর্বের তিনটি সমাবেশের মতোই এই পরিবহন ধর্মঘটকে উপেক্ষা করেই কালেক্টরেট ঈদগাঁ মাঠে জনস্রোত নামবে।

রংপুর বিভাগীয় গণ সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হারুন অর রশিদ জানান, ‘পরিবহন ধর্মঘট কাম্যই ছিল। এটি হচ্ছে সরকারি পরিবহন ধর্মঘট। সরকারের নীতি নির্ধারকরা নিশ্চয়ই সাম্প্রতিক সময়ের তিনটি গণ সমাবেশ দেখেছেন, সেখানেও ধর্মঘট দেয়া হয়েছিল। মানুষ নির্বিঘ্নে এসেছে। আমরা মনে করি, এই পরিবহন ধর্মঘটের মাধ্যমে রাজপথ সরকার নিজেই আমাদের দখলে দিয়ে দিল। জনস্রোত কখনোই বাধা মানবে না। কাল সকাল থেকেই সেটি বোঝা যাবে।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় অসহায়, হতদরিদ্র ও সাধারণ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। তুরাগ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. চাঁন মিয়া বেপারী।

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৫ অপরাহ্ণ
  • রাত ১৯:১৮ অপরাহ্ণ
  • ভোর ৬:২০ পূর্বাহ্ণ