বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১:০৭

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১:০৭

যশোরে শৌচাগার থেকে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

মুহাম্মাদ আব্দুল আওয়াল, যশোর জেলা প্রতিনিধি: যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের শৌচাগার থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই বিদ্যালয়ের শৌচাগারের রিং স্ল্যাবের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

ওই গৃহবধূর নাম ফাহিমা বেগম (৩৫)। তিনি সাতক্ষীরার তালা উপজেলার সাতপাকিয়া গ্রামের জাহাঙ্গীর মোড়লের স্ত্রী। গত বছরের ১৫ ডিসেম্বর বাবার বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার চরগ্রাম থেকে স্বামীর বাড়িতে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। ২০ থেকে ২৫ দিন আগে ফাহিমা বেগমকে হত্যা করে লাশ শৌচাগারের রিং স্ল্যাবের ভেতর ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

নরেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবপদ বিশ্বাস বলেন, গতকাল সকাল থেকে বিদ্যালয়ের শৌচাগারের আশপাশ থেকে বিকট দুর্গন্ধ আসছিল। এরপর দুর্গন্ধের উৎস খুঁজে বের করার জন্য বিদ্যালয়ের দপ্তরিসহ কয়েকজনকে পাঠানো হয়। একপর্যায়ে তাঁরা বিদ্যালয়ের শৌচাগারের রিং স্ল্যাবের ভেতরে এক নারীর অর্ধগলিত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ বেলা একটার দিকে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

নিহত গৃহবধূর ভাই গফুর আলী শেখ বলেন, গত বছরের ১৫ ডিসেম্বর বেলা দুইটার দিকে তাঁর বোন বাবার বাড়ি থেকে বের হন। এর পর থেকেই তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁর ব্যবহৃত দুটি মুঠোফোন নম্বরও বন্ধ ছিল। এরপর ১ জানুয়ারি তিনি তালা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। গতকাল অজ্ঞাতনামা লাশ উদ্ধারের খবর পেয়ে রাতে যশোর কোতোয়ালি থানায় এসে তিনি বোনের লাশ শনাক্ত করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, গতকাল দুপুরে অর্ধগলিত অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পরে ওই নারীর স্বজনেরা থানায় এসে লাশের পরিচয় শনাক্ত করেছেন। ২০ থেকে ২৫ দিন আগে ওই নারীকে হত্যা করে লাশ বিদ্যালয়ের শৌচাগারের রিং স্ল্যাবের ভেতরে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ (১৪ জানুয়ারী) শুক্রবার ময়নাতদন্তের জন্য লাশটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ