সোমবার | ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ রমজান, ১৪৪৭ হিজরি | ২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:১৬

সোমবার | ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ রমজান, ১৪৪৭ হিজরি | ২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:১৬

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে: মির্জা আব্বাস

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবার বিএনপি ক্ষমতায় এসেছে। আগামী নির্বাচনে বিএনপি যাবে যদি শেখ হাসিনা (নির্বাচনে অংশ না নেন) না থাকেন, তিনি থাকলে বাংলাদেশে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।

খিলগাঁও থানার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মির্জা আব্বাস।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বাংলাদেশের মানুষ যখন ভোট দেওয়ার সুযোগ পেয়েছে দেশনেত্রী খালেদা জিয়াকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন।

নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, যে নির্বাচন কমিশন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে একজন বিনা ভোটের সংসদ সদস্যকে সামলাতে পারেনি সেই কমিশন জাতীয় নির্বাচনে ৩০০ জন ভোট ডাকাতকে কীভাবে সামলাবে?

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি ইউনুস মৃধার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু। অন্যান্যের মধ্যে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, লিটন মাহমুদ, সদস্য অ্যাডভোকেট ফারুক উল ইসলাম, জামিলুর রহমান নয়ন, সাইফুল্লাহ খালিদ রাজনসহ মহানগর ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ