সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৫০

সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৫০

বিএনপির সমাবেশ থেকে মোবাইল চুরির হিড়িক

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

রবিউল ইসলাম, কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ থেকে মোবাইল ও মানিব্যাগ চুরি যাওয়ার হিড়িক পড়েছে। শুক্রবার দুপুর থেকে শনিবার পর্যন্ত শতাধিক ব্যক্তির মোবাইল ফোন ও মানিব্যাগ চুরি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর মোবাইল ফোনও হারিয়েছে বলে জানা গেছে। যদিও এ দু’জনের মোবাইল ফোন হারানোর বিষয়টি তাদের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র বলছে, শুক্রবার রাত ৯টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির সমাবেশস্থল পরিদর্শনে আসেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এসময় তাকে ঘিরে নেতা-কর্মীদের ব্যাপক উৎসাহের কারণে ভিড় ও ধাক্কাধাক্কি শুরু হয়। এসময় রুমিন ফারহানার দু’টি এবং মনিরুল হক সাক্কুর একটি মোবাইল ফোন হারিয়ে যায়। ঠিক একই সময়ে দৈনিক কুমিল্লার কাগজের উপ সম্পাদক এবং সময়ের আলো ও ঢাকা প্রকাশের প্রতিনিধি জহির শান্তসহ অন্তত আরো ১০ জনের মোবাইল ফোন চুরি হয়। এর আগে ও পরে কুমিল্লার এই সমাবেশস্থল থেকে শতাধিক ব্যক্তির মোবাইল ফোন ও মানিব্যাগ চুরি হয়। এছাড়া শনিবার দুপুরে গণসমাবেশ চলাকালে টাউন হল মাঠ থেকে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে মারধর করে উপস্থিত নেতা-কর্মীরা।

সাংবাদিক জহির শান্ত বলেন, ‘ব্যারিস্টার রুমিন ফারহানা সমাবেশস্থলে আসায় আমরা সংবাদ সংগ্রহের জন্য সেখানে যাই। এসময় প্রচণ্ড ভিড় ধাক্কাধাক্কি শুরু হয়। একটু পরে পকেট হাতরে দেখে মোবাইল নাই। এসময় আরো বেশ কয়েকজনের মোবাইল চুরি হওয়ার তথ্য পেয়েছি। শুনেছি রুমিন ফারহানার দু’টি মোবাইলও হারিয়ে গেছে।’

কুমিল্লার সমাবেশ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ হারানো বরুড়া উপজেলার যুবদল কর্মী শাওন হোসেন বলেন, ‘শুক্রবার বিকালে জনস্রোত নামে কুমিল্লা টাউন হলে। হাজার হাজার বিএনপি নেতাকর্মী মাঠে মিছিলের সঙ্গে ঢুকছিলেন। আমি স্লোগানে স্লোগানে মঞ্চের দিকে যাচ্ছিলাম। ভাবছিলাম, নেতাদের ছবি মোবাইলে তুলে স্মৃতি হিসেবে রেখে দেবো। কিন্তু পকেটে হাত দিতেই দেখি, আমার মোবাইল নেই। পরে দেখি মানিব্যাগও নেই। টাকা পয়সাও সব মানিব্যাগে ছিল।’

কুমিল্লার শহরের ঝাউতলায় অবস্থিত গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার শাখার সত্ত্বাধিকারী জুয়েল রানা বলেন, ‘শুক্রবার থেকে প্রচুর মানুষজন আসছেন সিম রিপ্লেস করতে। খবর নিয়ে জেনেছি সমাবেশ থেকে তারা মোবাইল হারিয়েছেন। শনিবার সকাল থেকে ১৫/২০ জন এসে সিম রিপ্লেস করে নিয়ে গেছেন।

ব্রাহ্মণপাড়া থেকে আসা এক মুরব্বী মোবাইল হারিয়ে তার বিকাশ একাউন্ট থেকে টাকা তুলতে না পেরে কান্নাকাটিও করেছেন।’

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ