শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:২১

শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:২১

হামলায় জড়িত ছাত্রলীগ, আসামি করা হলো বিএনপিকে : মির্জা ফখরুল

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

কী দেশের বিচার ব্যবস্থা, কী দেশের আইনের ব্যবস্থা। ঢাকার নিউ মার্কেটে হামলার ঘটনায় বিএনপিকে আসামি করা হলো উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পত্র-পত্রিকায় ছবিসহ প্রকাশিত হলো আওয়ামী লীগ, ছাত্রলীগ হামলায় জড়িত। হামলায় দুই জন মারা গেছে যার সাথে ছাত্রলীগ জড়িত, কিন্তু আসামি করা হলো বিএনপিকে।

সোমবার ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে শহরের বিএনপি অফিসের সামনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, বেশ কষ্টের একটা মাস পার করতেছি আমরা। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে আজ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার উর্ধ্বে সব কিছু। এই রমজান মাসে সাধারণ মানুষ খুব কষ্টে দিন পার করতেছে। আমাদের দেশনেত্রী আজ গৃহবন্দী হয়ে আছেন, তারেক রহমান দেশের বাইরে মিথ্যা মামলা মাথায় নিয়ে নির্বাসিত জীবন-যাপন করছেন।

আজকে স্বাধীনতার ৫০ বছর পরেও আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই উল্লেখ করে মির্জা ফখরুল আরো বলেন, আমাদের সন্তানদের কোনো ভবিষ্যৎ নেই, মানুষের স্বাস্থ্য সেবার কোনো নিশ্চয়তা নেই, সন্তানদের শিক্ষিত হওয়ার কোনো নিশ্চয়তা নেই। দেশে লুটপাট চলছে, লাখ লাখ কোটি টাকা পাচার করা হচ্ছে। দেখে যেন মনে হচ্ছে বর্গীরা এদেশে যেভাবে লুট করছিল, সেভাবে আওয়ামী লীগও লুটপাট চালাচ্ছে।

তিনি বলেন, সংবাদ কর্মীদের আইন আপনি করার কে। দেশে একটা নতুন আইন আসছে সংবাদ কর্মী আইন। সংবাদ কর্মীদের তো আইন দরকার হয় না। আপনারা দয়া করে সংবাদ কর্মীদের উপর চড়াও হবেন না। ৭ শ’র বেশি আজকে ডিজিটাল সিকিউরিটি মামলা দিয়েছেন সাংবাদিকের উপর। গত তিন মাসে ৪০ জনের বেশি সাংবাদিক হত্যা করেছে এই সরকার।

দোয়া ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, অর্থ-সম্পাদক শরিফুল ইসলাম শরিফ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ