রবিবার | ২২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:১৩

রবিবার | ২২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:১৩

ভোলায় পুলিশি বাধার মুখে পন্ড বিএনপির গণমিছিল

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

আল আমীন, ভোলা জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ আটক সকল নেতাকর্মীদের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে ভোলায় পুলিশি বাধার মুখে পড়েছে বিএনপির গণমিছিল। ভোলায় আয়োজিত মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা এ দাবি জানান।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শহরের মহাজনপট্টির জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি গণমিছিল বের করে। মিছিলটি শহরের বরিশাল দালান এলাকায় গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে বিএনপির নেতাকর্মীরা সড়কে দাঁড়িয়ে বিক্ষোভ মিছিল করে পুণরায় দলীয় কার্যালয়ে ফিরে যায়।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, সদস্য সচিব মো. রাইসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের অভিযোগ, যৌক্তিক দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে ভোলা শহর প্রদক্ষিণ করার সময় সদর রোডের বরিশাল দালান এলাকায় গেলে পুলিশ তাদেরকে বাধা দেয়। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তাঁরা পুলিশের বাধার মুখে দলীয় কার্যালয়ে ফিরে যান। শন্তিপূর্ণভাবেই তাঁরা তাদের দাবি আদায় করবেন বলেও জানান তিনি।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ