বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:১০

বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:১০

বিএনপি নেতা মিঠুকে গ্রেপ্তারের প্রতিবাদে উত্তরায় বিক্ষোভ মিছিল 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

উত্তরা পশ্চিম থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক ও সদস্য সচিব আজমল হুদা মিঠুকে ফ্যাসিবাদ আমলের মিথ্যা ও ভুঁইফোর  মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে দলের নেতা কর্মীরা ।

গতকাল ১১ই মার্চ’২৫ মঙ্গলবার সন্ধ্যা ৭টায়  উত্তরা আজমপুর রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি মুগ্ধমঞ্চ হয়ে উত্তরা ১১ নম্বর চৌরাস্তা দিয়ে গিয়ে উত্তরা আধুনিক মেডিকেলের সামনে এসে বিক্ষোভ মিছিল শেষ হয়। মিছিলে অংশ নেয় উত্তরা বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও বিএনপি সহ আরো সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা।

জাতীয় দৈনিক একাধিক অনলাইন নিউজ পোর্টালের ভাষ্যমতে জানা যায়, উত্তরা পশ্চিম থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আজমল হুদা মিঠুকে হাসিনা সরকারের সাজানো মামলার ওয়ারেন্টে গ্রেফতার আজমল হুদা মিঠু শিরোনামে সংবাদ দেখা যায়।

গ্রেফতারের ঘটনাস্থলে থাকা বিএনপির সাবেক ছাত্রনেতা মাসুদ রানা বলেন, গতকাল সোমবার প্রতিদিনের মতো আমরা মিঠু ভাইকে নিয়ে ইফতারি বিতরণে ছিলাম, প্রথম রমজান থেকেই আমরা ইফতার বিতরণ করে আসছি, ঘটনার সময়  আমরা রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স এর পিছনে ছিলাম। এমতাবস্থায় একজন  ডিজিএফআই’র পরিচয় দিয়ে বলেন, এখানে আজমল হুদা মিঠু কে? তখন মিঠু ভাই বললেন আমি হলাম আজমল হুদা মিঠু।  ডিজিএফআইয়ের অফিসার বলেন, আমার সাথে আপনাকে সেনা ক্যাম্পে যেতে হবে। তখন আমরা বললাম কেন? এটা বলার পর অফিসার বললেন ওনার নামে ২০১৮ সালের তুরাগ থানায় একটি মামলার গ্রেফতারি পরোয়ানা আছে, তাই ওনাকে নিয়ে যেতে হবে।

 পরবর্তীতে তাকে নিয়ে গেলেন। সেনা ক্যাম্প থেকে  তুরাগ থানায় নিয়ে যাওয়া হয়, সেখান থেকে উত্তরা পশ্চিম থানায় নেওয়া হয়। পশ্চিম থানা থেকে জেলে পাঠিয়ে দেয়া হয়।

 

আন্দোলনে নেতারা দাবি করেন,

মিঠু ভাই আওয়ামী আমলে দীর্ঘদিন কারা নির্যাতিত বিএনপির পরীক্ষিত  সৈনিক। বারবার কারাবরণকারী মজলুম জননেতা মিঠু ভাই। যখন বিএনপি পরিচয়ে কেউ কথা বলার ছিল না তখন মিঠু ভাই ছিল উত্তরা বিএনপির একমাত্র ভরসা। আমরা এস এম জাহাঙ্গীর ও মিঠু ভাইয়ের নেতৃত্বে গত আওয়ামী ফ্যাসিবাদের আমলে জুলুম নির্যাতনের শিকার হয়ে বিএনপিকে আগলে রেখেছি। আজকেও মিঠু ভাই নির্যাতিত। অন্তর্বর্তীকালীন সরকার থেকে বারবার বলা হলেও গত ফ্যাসিবাদের আমলের যত মামলা আছে সমস্ত মামলা প্রত্যাহার করা হবে। কিন্তু অতি দুঃখের সাথে জানাতে হয় ফ্যাসিবাদের আমলের মিথ্যা ও ভুঁইফোর  মামলায় আমাদের নেতা মিঠু ভাই গ্রেফতার হয় কিভাবে?

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ