শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:৩৫

শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:৩৫

বিটুমিন জালিয়াতি: ২০ ট্রাক ফিরিয়ে এনে পুরো চালান জব্দ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

সনদ জালিয়াতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর থেকে ছাড়িয়ে নেওয়া সব বিটুমিনই ১৯ ঘণ্টার মধ্যে ফেরত এনেছে চট্টগ্রাম কাস্টমস। একইসঙ্গে পুরো চালান জব্দ করা হয়েছে।

তদন্তের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমদানি করা বিটুমিন মানসম্পন্ন না হওয়ায় জাল সনদ তৈরি করে কাস্টমসকে বোকা বানিয়ে সোমবার ড্রামভর্তি ২০ ট্রাক বিটুমিন ছাড় করে নিজেদের গুদামে নিয়ে গিয়েছিল আমদানিকারক ‘ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড’। ধরা না পড়লে পর্যায়ক্রমে তারা বাকি বিটুমিনও ছাড় করে নিয়ে যেতো। কিন্তু তার আগেই জাল সনদের বিষয়টি চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তাদের কাছে ধরা পড়ে। ফলে আমদানি করা বাকি বিটুমিন আটকে দেওয়া হয়। একইসঙ্গে ছাড় নেওয়া নিম্নমানের ২০ ট্রাক বিটুমিন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় চট্টগ্রাম কাস্টমস।

সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত টানা অভিযান চালিয়ে ছাড়িয়ে নেওয়া বিটুমিনের ট্রাকের বহর ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স (এনডিই) সম্প্রতি প্রায় এক লাখ টন বিটুমিন আমদানি করে। এরপর ইস্টার্ন রিফাইনারিতে পরীক্ষায় পণ্যটি মান পরীক্ষায় ফেল করে। কিন্তু আমদানিকারক প্রতিষ্ঠান প্রকৃত সনদ আড়াল করে ভুয়া সনদ দিয়ে বন্দর থেকে পণ্য খালাসের প্রক্রিয়া শুরু করে। ৫০টি কনটেইনারের মধ্যে ৯টি ছাড় করে নিয়ে যায় তারা।

গত সোমবার বন্দর থেকে বিকেল চারটা নাগাদ এই বিটুমিন ছাড় হয়; ফেরত আনতে মোট সময় লাগে ১৯ ঘণ্টা। বর্তমানে ওই আমদানিকারকের আনা সব বিটুমিন বেসরকারি কন্টেইনার ডিপো ‘চিটাগাং কন্টেইনার ট্রান্সপোর্টেশন কোম্পানি লিমিটেড’ এ আটক আছে।

কাস্টমস সূত্র জানায়, আমদানি করা বিটুমিন নিম্নমানের। এ কারণে ইস্টার্ণ রিফাইনারির নামে মান সনদ জাল করে কাস্টমসে জমা দেয় আমদানিকারকের নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট সান শাইন এজেন্সি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ