শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:০৪

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:০৪

লঞ্চে মৃতদেহ বহনে সক্ষম শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের দাবিতে মানববন্ধন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

আল আমীন, ভোলা প্রতিনিধি:

প্রতিটি লঞ্চে অত্যাধুনিক সুবিধা সংযুক্ত মৃতদেহ বহনে সক্ষম শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের দাবিতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজনে ভোলায় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইলিশা সমাজকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইয়ামিন হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন।

গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন জেলা বিজেপি সভাপতি আমিরুল ইসলাম রতন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামস উল আলম মিঠু, এডভোকেট আমিরুল ইসলাম বাছেদ, ইসলামী আন্দোলন এর জেলা সহ সভাপতি মাওলানা মিজানুর রহমান, আবৃত্তি সংসদের কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান পিংকু।

এ ছাড়া আরো বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ভোলা ব্লাড ব্যাংকের সভাপতি রাশেদুজ্জামান হ্যাভেন, ইসলামী যুব আন্দোলনের সাবেক সভাপতি ইব্রাহিম খলিল, সাংবাদিক শাহরিয়ার জিলন, সাগর চৌধুরী, এম শরিফ হোসেন, বিডিএস এর সভাপতি সোলাইমান মামুন, স্বেচ্ছাসেবী সংগঠক বিল্লাল হোসেন, রাব্বি, ইমরান তাহের, সামছুদ্দিন।

বদ্বীপ ফোরাম এর সমন্বয়কারী মীর মোশারেফ অমির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন একুশে টিভির সাংবাদিক মেজবা উদ্দিন শিপু, জেলা যুবলীগ নেতা রোবায়েত শুশান, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মীর মোস্তাফিজুর রহমান রনি ভোলা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক এইচ এম নাহিদ, সিএইচপি এর সভাপতি মাকছুদুর রহমান জিলানী, শিক্ষক হেলাল উদ্দিনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও গণমাধ্যম কর্মীরা।

এ বিষয়ে ভোলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট নজরুল হক অনু এক বিবৃতিতে বলেন সরকারী অনুমোদন নিয়ে জনস্বার্থে লঞ্চ চলাচল করে সেই সব লঞ্চে যদি তাদের আপনজনের মরদেহ ভোলায় আনতে না পারে। তাহলে এই লঞ্চ রয়েছে কার স্বার্থে?

তিনি এ ব্যাপারে ভোলার সকল সাংবাদিকদের তাদের লিখনীর মাধ্যমে জনমত তৈরিতে কাজ করার জন্য আহ্বান করেন।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ