শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৬:৪৪

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৬:৪৪

দৌলতখানে হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

আল আমীন, ভোলা প্রতিনিধি:

ভোলা জেলার দৌলতখান উপজেলায় জমি বিরোধকে কেন্দ্র করে হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মধ্য জয়নগর গ্রামে দীর্ঘদিন ধরে বিউটি বেগমদের সাথে স্থানীয় বাসিন্দা মোখলেস সাজি গংদের দীর্ঘ ১৪ বছর ধরে জমিজমাসংক্রান্ত বিরোধ চলছে। এ জমি জমা বিরোধকে কেন্দ্র করে মোখলেস সাজি গংরা কিছুদিন পর পর বিউটি বেগম এর পরিবারের নারী সদস্যদেরকে বেধড়ক মারধর করে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (২০ নভেম্বর) এ হামলা ও মিথ্যা মামলা থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বিউটি বেগমের পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিউটি বেগম বলেন, দীর্ঘদীন ধরে আমাদের সাথে মোখলেছ সাজি গংদের সাথে জমি জমা নিয়ে বিরোধ চলিয়া আসিতেছে। আমাদের ৪০ বছর আগে ক্রয়কৃত জমি, যা দৌলতখা জে, এল, ২৫ নং মৌজে জয়নগর ১/S.A ১৩৮ নং জমি ১০ শতাংশ দাগ নং ১৪২৪ নং দাগ ভুক্ত ২/S.A.১১৪৩ নং জমি ৬ শতাংশ (২ নং পৃষ্ঠার হাসিয়া) দাগ নং ১৪৫২ অপর ১টি দাগ আছে ১-২ নং নথিতে মোট বিক্রীত জমি ১৬ শতাংশ গ্রহিতা ১জন দাতা ১জন গ্রহিতা। মোজাম্মেল হক পিতা মৃত সেকান্দর আলী। এই জমি ১৪ বছর ধরে জোর পূর্বক দখল করে আসছে মোখলেছ গংরা।

এই নিয়ে এলাকার চেয়ারম্যান,মেম্বার ও স্থানীয় জন প্রতিনিধিরা কয়েক বার সালিশ বৈঠক করেছে। একাধিকবার সালিশ বৈঠক হলেও সালিশির রায় না মেনে তারা পূর্বের মতো জোরজবরদস্তি করে আমাদের জমি দখল করে আছে এবং প্রতিনিয়ত আমাদেরকে হুমকি-ধমকি দেয় এবং মারধর করতে আসে।

গত ৭/১১/২০২২ইং তারিখে আমাকে (বিউটি বেগমকে) বাসায় একা পেয়ে মোখলেছ সাজির নেতৃত্বে ১। মোঃ এমদাদ, ২। মো: সাইমুন, ৩। মো: হাবিব, ৪। মোসাঃ রেহানা, ৫। মোসা: বিলকিস, ৬। মোসা: সাহানাজ, সহ আরো ১৫-২০ জন একত্রিত হয়ে আমার উপর হামলা করে, আমাকে বেদরক ভাবে মারতে থাকে। এক পর্যায়ে আমার ডাক চিৎকার শুনে লোকজন ছুটে আসলে তারা চলে যায়।

এই ঘটনায় ভোলা জর্জ কোর্টে একটি মামলা দায়ের করি। যার মামলা নং ১৮৪/২২ সেই মামলায় বিজ্ঞ আদালত এ মামলার আসামি হারেস, ভুট্টু ও হুমায়ুন কবির এ ৩ (তিন) জন আসামীকে কারাগারে প্রেরণ করেন। ঐ ক্ষোভে গত ১৮/১১/২০২২ইং তারিখ রোজ শুক্রবার আমাদের বাড়ীর সকল পুরুষ সদস্যরা জুম্মার নামাজ পড়তে গেলে পূর্ব পরিকল্পিত ভাবে ওত পেতে থাকা ভাড়া করা লোকজন নিয়ে আমাদের বসত ঘরে হামলা ভাংচুর এবং লুটপাট চালায়।

এমতাবস্থায় আমরা বাধা দিতে গেলে আমাকে এবং শাশুরী পারুল বেগম ও আমার দেবরের বউ তানিয়া বেগম এবং তার মেয়ে সানজিদাকে হত্যার উদ্দেশ্যে বেদড়ক মারধর করে। মারধরের এক পর্যায় আমরা মাটিতে লুটিয়ে পড়লে আমাদেরকে স্থানিয়রা এসে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আমরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছি।

কারাগারে থাকা আসামিরা জামিনে বের হয়ে আমাদেরকে হত্যা করার হুমকি দিচ্ছে। এমতাবস্থায় আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছি। সাংবাদিক ভাইরা আপনারা স-শরীরে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনে এর বাস্তব চিত্র সমাজের কাছে তুলে ধরার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।

আমি সংবাদিকর্মীদের মাধ্যমে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ