শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৩৫

শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৩৫

ডিজিটাল আইনে মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে: বিএফইউজে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি ওমর ফারুক বলেছেন, দেশের পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে তাদের হয়রানি করা হচ্ছে।

এসময় ডিজিটাল নিরাপত্তা আইনের যেসব ধারা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করছে, অবিলম্বে সেসব ধারা বাতিল ও সাংবাদিকদের নামে এ আইনে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার (৩১ জুলাই) বিএফইউজের সভাপতি ও ভারপ্রাপ্ত মহাসচিব এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, গত ৩ জুলাই রাত ৯টার দিকে পত্রিকা অফিসে কাজ করার সময় কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি হাসিবুর রহমানের মুঠোফোনে একটি কল আসে। এরপর তিনি অফিস থেকে বের হন। পাঁচদিন নিখোঁজ থাকার পর গত ৮ জুলাই তার মরদেহ উদ্ধার করা হয়। বিএফইউজে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার করার দাবি জানায়।

সংবাদ প্রচার করার কারণে বরগুনার ইমরান হোসেন (একাত্তর টেলিভিশন ও রাইজিংবিডি ডটকম); চট্টগ্রামের মিরসরাই উপজেলার মাহবুবুর রহমান (দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী), এনায়েত হোসেন (দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক পূর্বকোণ), মোহাম্মদ ইউসুফ (বাংলা ট্রিবিউন, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সাঙ্গু), নয়ন কান্তি (দৈনিক ভোরের পাতা), মো. জাভেদ (দৈনিক স্বদেশ প্রতিদিন), সেকান্দর হোসাইন (দৈনিক সমকাল) ও মো. জহিরুল ইসলামের (আমার সংবাদ) বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

কুষ্টিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাংলা টিভির ভেড়ামারা প্রতিনিধি মো. ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে ও ২১ জুলাই ঢাকা পোস্টের কক্সবাজার প্রতিনিধি সাইদুল ফরহাদকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা অশালীন ভাষায় গালমন্দ করেন বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ