রবিবার | ২২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:২০

রবিবার | ২২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:২০

‘বিশ্বে এই মুহূর্তে সেরা ব্যাটার বাবর’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির মতে, এ মুর্হূতে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিন ফরম্যাটে বাবরই এই মুহূর্তে বিশ্বসেরা ব্যাটার।

তার মতে, বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন বাবর। ক্রিকেটের তিন সংস্করণেই দাপট দেখাচ্ছেন বাবর। তাই এ মুর্হূতে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বাবর।

আইসিসির ওয়ানডে ও টি-টোয়েন্টির ব্যাটিং র‌্যাংকিং তালিকায় সবার উপরে বাবর। আর টেস্টে পঞ্চমস্থানে বাবর।

তারপরও ভারতের বিরাট কোহলি, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ইংল্যান্ডের জো রুট ও অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের পাশে নাম নেই বাবরের। কোহলি-উইলিয়ামসন-রুট ও স্মিথদের বলা হয় এ সময়ের ফ্যাব ফোর।

তবে সাম্প্রতিকালে দুর্দান্ত পারফরমেন্সের কারণে ফ্যাব ফোরদের সাথে বাবরের নামও যোগ করা উচিত বলে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেন। এমন অবস্থাতেই বাবরের প্রশংসা করেছেন ভেটোরি।

সম্প্রতি ইএসপিএনক্রিকইনফোতে প্রশ্নোত্তর সেশন, ভেট্টোরিকে এই মুর্হূতের সেরা ব্যাটার বেছে নিতে বলা হয়েছিলো। সেখানে ভেট্টোরি বলেন, ‘খেলার বিভিন্ন ফরম্যাট মিলিয়ে বলাটা কঠিন, তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পর এই মুহূর্তে সবচেয়ে ইনফর্ম ব্যাটার বাবর।’

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন বাবর। তিন ম্যাচে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৩৯০ রান করেন তিনি। করাচিতে ১৯৬ রানের নান্দনিক ইনিংস খেলে পাকিস্তানকে হারের মুখ থেকে রক্ষা করেন বাবর।

শুধুমাত্র টেস্ট সিরিজেই নয়, ওয়ানডে সিরিজের তিন ম্যাচে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে ২৭৬ রান করেন বাবর।

এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ৪০টি টেস্টে ২৮৫১ রান, ৮৬ ওয়ানডেতে ৪২৬১ রান ও ৭৪টি টি-টোয়েন্টিতে ২৬৮৬ রান করেছেন বাবর।

সূত্র : বাসস

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ