বুধবার | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ শাবান, ১৪৪৭ হিজরি | ৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:২০

বুধবার | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ শাবান, ১৪৪৭ হিজরি | ৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:২০

দাড়ি রাখা বাধ্যতামূলক, একা বের হতে পারবেন না নারীরা!

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

ধীরে ধীরে আফগানিস্তান থেকে বিদায় নিচ্ছে মার্কিন সেনারা। বাকি যে কয়েকজন সেনা রয়েছেন তারাও চলে যাচ্ছেন আগামী কয়েক মাসের মধ্যে।

এর ফলে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ফের সক্রিয় হচ্ছে তালেবানরা। ৯০-এর দশকে তারা যেভাবে কঠোর শাসন জারি করেছিল, এবারও সেদিকেই হাঁটছে। দখল করা অঞ্চলগুলোতে জারি করছে নতুন নতুন আইন।

দেশটির সংবাদ মাধ্যম আরিয়ানা নিউজ জানিয়েছে, আফগানিস্তানের ৪২১টি জেলার মধ্যে ১৪০টি জেলা দখল করে নিয়েছে এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠি।

এর মধ্যে উত্তর-পূর্ব আফগানিস্তানের তাকহার প্রদেশে দখল করা কয়েকটি জেলায় নতুন আইন জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে- ওই অঞ্চলের পুরুষদেরকে অবশ্যই দাড়ি রাখতে হবে। নারীরা অভিভাবক ছাড়া বাড়ির বাইরে বের হতে পারবেন না।

নতুন আইনে আরও আছে- নারীরা চাকরি করতে পারবেন না। বিয়েতে যৌতুক নেয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

চুরি করলে হাত কেটে দেয়া হবে, জেনা-ব্যাভিচারে বেত্রাঘাত কিংবা পাথর মেরে হত্যা। আইনের এই তালিকা আরও অনেক লম্বা। এসব বিধিনিষেধ না মানলে শাস্তির ঘোষণাও দিয়েছে তালেবানরা।

জানা গেছে, তালেবানদের এই বিধিনিষেধ আপাতত কয়েকটি জেলার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। অন্যদিকে একটির পর একটি জেলা দখল করে নিচ্ছে তারা।

বিভিন্ন স্থানে আফগানিস্তানের সেনাদের সঙ্গে তুমুল লড়াই হচ্ছে এই গোষ্ঠিটির। ধারণা করা হচ্ছে, মার্কিন সেনারা সম্পূর্ণভাবে চলে গেলে পুরো দেশ দখল করে নেবে তারা। এরপর দেশব্যাপী এসব বিধিনিষেধ জারি করবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ