শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ১০:৩৭

শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ১০:৩৭

ইসলামি ব্যাংকগুলোর তারল্য সুবিধা বাড়লো

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

সুষ্ঠু তারল্য ব্যবস্থাপনা ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতে শরিয়াভিত্তিক পরিচালিত ব্যাংকগুলোয় ‘মুদারাবাহ লিকুউটিটি সাপোর্ট’ চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে কেন্দ্রীয় ব্যাংক থেকে ইসলামি ব্যাংকগুলোও মুদারাবাহ আওতায় ৭, ১৪ ও ২৮ দিন মেয়াদি বিশেষ তারল্য সুবিধা নিতে পারবে।

সপ্তাহের প্রতি কার্যদিবসে নিয়মিতভাবে এ সুবিধা নিতে পারবে।

রোববার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। রোববার থেকেই এটি কার্যকর হয়েছে।

দেশে ১০টি শরিয়াভিত্তিক ব্যাংক রয়েছে। সম্প্রতি কয়েকটি ব্যাংকের আর্থিক কেলেঙ্কারি প্রকাশ পাওয়ায়, গ্রাহকরা আমানত তুলে নেন। এতে সেসব ব্যাংক তারল্য সংকটে পড়ে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক নতুন আরও একটি লিকুইডিটি ফ্যাসিলিটি চালু করলো। এখান থেকে ব্যাংকগুলো সাপোর্ট নিয়ে তারল্য সংকটের চাপ সামলাতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, আর্থিক স্থিতিশীলতা এবং ইসলামি ব্যাংকের স্থিতিশীলতা নিশ্চিতে বাংলাদেশ ব্যাংক একটি নতুন শরিয়াহ সম্মত আর্থিক উপকরণ চালু করেছে, যা দেশের ইসলামি ব্যাংকিং ব্যবস্থার জন্য তারল্য সহায়তা (এমএলএস)। ব্যাংকগুলোর জরুরি তারল্য ঘটতি মেটানোর জন্য এ পদক্ষেপ নেওয়া হয়।

মুদারাবাহ চুক্তির অধীনে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোকে সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে একটি চলতি অ্যাকাউন্ট বজায় রাখে, যেখানে বিনিয়োগকারী এবং ব্যাংক একটি সম্মত লাভ শেয়ারিং রেশিও (পিএসআর) এর অধীনে বিনিয়োগ ব্যবস্থাপক হিসেবে কাজ করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর রেমিট্যান্স প্রণোদনা এবং আর্থিক উদ্দীপনা বা প্রণোদনা সুবিধার জন্য তারল্য সহায়তা দাবি করতে সক্ষম হবে।

নির্দেশনায় বলা হয়েছে, যে বিশেষ স্কিম বা প্রোগ্রামের বিপরীতে প্রাপ্ত ভর্তুকি বা প্রণোদনা থেকে উদ্ভূত বাংলাদেশ সরকারের ওপর ব্যাংকগুলোর দাবিগুলো সুবিধার জন্য জামানত হিসেবে বিবেচিত হবে। মুদারাবাহ তারল্য সহায়তার প্রয়োগকৃত পরিমাণ ন্যূনতম ১০ কোটি টাকা হতে হবে।

গত বছরের ডিসেম্বরে কেন্দ্রীয় ব্যাংক সুকুকের আওতায় ১৪ দিনের মেয়াদী ইসলামিক ব্যাংক লিকুইডিটি সুবিধা চালু করেছিল। গত বছরের সেপ্টেম্বরের শেষে, ইসলামি ব্যাংকগুলোতে অতিরিক্ত তারল্য দাঁড়িয়েছে ১৭,৫২৫ কোটি টাকা, যা জুন প্রান্তিকের থেকে ৩২ দশমিক ৬১ শতাংশ কমেছে।

প্রচলিত ধারার ব্যাংকগুলোকে বন্ড ও বিভিন্ন রকম সিকিউরটির অধীনে নানা রকম তারল্য সুবিধা দিয়ে থাকে। এ সার্কুলারের ফলে শরিয়াভিত্তিক ব্যাংকগুলোও শুকুকের বিপরীতে সুবিধাসহ নতুন আরও একটি সুবিধা পেলো।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ