রবিবার | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ শাবান, ১৪৪৭ হিজরি | ২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:১৬

রবিবার | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ শাবান, ১৪৪৭ হিজরি | ২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:১৬

লজ্জার রেকর্ড অস্ট্রেলিয়ার, দারুণ জয়ে শেষটাও রাঙালো বাংলাদেশ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

সিরিজ নিশ্চিত হয়েছিল আগেই। তারপরও শেষটা রাঙানোর প্রবল ইচ্ছা ছিল টাইগারদের। আর সেটা হলো বেশ দাপটের সাথে। লজ্জার রেকর্ডে ম্লান হলো অস্ট্রেলিয়া। ৬০ রানের দাপুটে জয়ে পাঁচ ম্যাচের সিরিজ শেষ করলো বাংলাদেশ। সিরিজে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের হাসি বাংলাদেশের।

আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১২২ রান করে বাাংলাদেশ। জবাবে মাত্র ৬২ রানে অল আউট অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার এটি সর্বনিম্ন স্কোর। আগেরটি ছিল ৭৯ রানের, ২০০৫ সালে সাউদাম্পটনে, ইংল্যান্ডের বিরুদ্ধে।

মিরপুরে ১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুকতে থাকে অস্ট্রেলিয়া। দলীয় ৩ রানে হারায় প্রথম উইকেট। আগের ম্যাচে সাকিবের ওভার ছক্কার বন্যা বইয়ে দেয়া ড্যান ক্রিশ্চিয়ানকে বোল্ড করে দেন নাসুম আহমেদ। ৩ বলে তিন রান করে সাজঘরে ফেরেন অজি ওপেনার।

সিরিজের ধারাবাহিক রানের মধ্যে থাকা মিচেল মার্শকেও ফেরান নাসুম। দলীয় ১৭ রানে নাসুমের এলবিডব্লিউর শিকার তিনি। ৯ বল খেলেও থিতু হতে পারেননি মার্শ। করতে পারেন মাত্র ৪ রান।

এরপর অবশ্য অজি অধিনায়ক ওয়েড ও ডারমট হাল ধরার চেষ্টা করেন। কিন্তু সেটাও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৮ রানে অস্ট্রেলিয়ান অধিনায়ক ওয়েডকে বোল্ড করে ফেরান সাকিব আল হাসান। ২২ বলে ২২ রান করেন ওয়েড। চলতি সিরিজে এটি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ওয়েডের।

ওয়েডের বিদায়ের পর মোড়ক লাগে অস্ট্রেলিয়া শিবিরে। ২২ রানের মধ্যে দলটি হারায় বাকি সাত উইকেট। দলীয় ৪৮ রানে ডারমটকে নিজের বলে ক্যাচ নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। ১৬ বলে এক ছক্কায় ১৭ রান করেন ডারমট। কিছুক্ষণ পর আলেক্স কেরিকে বোল্ড করেন দলে ফেরা সাইফউদ্দিন। সাত বল খেলা কেরি করেন মাত্র ৩ রান। একই ওভারে হেনরিকসকেও ফেরান সাইফউদ্দিন। সাত বলে তিন রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন হেনরিকস।

পরের ওভারে অ্যাস্টন টার্নারকে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ বানান সাকিব আল হাসান। ১৩তম ওভারে আবার সাইফউদ্দিনের আঘাত। এবার তিনি বোল্ড করেন ৪ বলে দুই রান করা অ্যাস্টন অ্যাগারকে।

অস্ট্রেলিয়ার কফিনে শেষ পেরেক ঠুকেন সাকিব আল হাসান। দলীয় ৫৮ রানে ফেরান এলিসকে। ৬২ রানে সাকিবের বলে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দেন জাম্পা। আর তাতেই কুপোকাত অস্ট্রেলিয়া।

বল হাতে দুর্দান্ত করেন সাকিব আল হাসান। ৩.৪ ওভারে এক মেডেনে ৯ রানে চারটি উইকেট নেন সাকিব আল হাসান। সাইফউদ্দিনও ছিলেন দারুণ। ৩ ওভারে ১২ রানে তিন উইকেট। মোস্তাফিজের বোলিংই করার দরকার হয়নি। এক ওভার বল করেছেন, রান দিয়েছেন তিন। নাসুম আহমেদ ২ ওভারে ৮ রানে দুটি উইকেট নেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ