মঙ্গলবার | ৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:২০

মঙ্গলবার | ৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:২০

সৌদি আরবে মিজানুর রহমান আজহারী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

সৌদি আরব সফরে গেছেন বাংলাদেশের আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারী। পবিত্র মক্কা মোকাররমায় ১২ দিন কাটানোর পর মদিনায় রাসূল সা:-এর রওজা মোবারক জিয়ারতে গেছেন বলে বাংলাদেশ সময় শুক্রবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন তিনি।

মক্কা সফরের বেশকিছু স্থিরচিত্র ওই পোস্টে শেয়ার করেছেন মাওলানা আজহারী। প্রধান ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পবিত্র মাক্কাতুল মোকাররামায় ১২টি দিন যেন চোখের পলকেই শেষ হয়ে গেল। বরাবরের মতো এবারও মক্কাপ্রবাসী প্রিয় ভাইদের আন্তরিক ভালোবাসায় সিক্ত হয়েছি। সবার জন্য রইলো অফুরন্ত দু’আ এবং ভালোবাসা। আলহামদুলিল্লাহ.. সালামাতে নবির শহরে এসে পৌঁছেছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ‘আলাইহ। মক্কার স্মৃতিময় দিনগুলোর কিছু স্থিরচিত্র আপনাদের সাথে শেয়ার করলাম।’

সেখানে সর্বমোট ৩৫টি ছবি তিনি শেয়ার করেছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে-পবিত্র কাবা ঘরের গিলাফ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়েছেন মাওলানা মিজানুর রহমান আজহারী। ওই ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘পবিত্র কাবা ঘরের গিলাফ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন। প্রতিষ্ঠানটির ডাইরেক্টর জেনারেল আহমাদ ইবনে মুসাইদ আস্সুয়াইহিরি গিলাফ তৈরীর পুরো প্রক্রিয়াটি আমাদের ঘুড়িয়ে দেখান এবং ব্রিফ করেন।’

এর পরের ছবিতেই দেখা গেছে- কাবা শরিফের প্রধান ক্যালিগ্রাফার বাংলাদেশী আলেম শায়খ মুখতার আলম শিকদারের সাথে সাক্ষাৎ করছেন। ওই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কিসওয়াতুল ক্বা’বা তথা পবিত্র কাবা ঘরের গিলাফ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রধান ক্যালিওগ্রাফার শায়খ মুখতার আলম শিকদার (হাফি.)-র সাথে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ। শায়খের বিনয়, আতিথেয়তা এবং আন্তরিকতায় বিমুগ্ধ হয়েছি।’

এছাড়া, তিনি মক্কায় বাংলাদেশী প্রবাসী এবং সেখানের নানা শ্রেণি-পেশার লোকদের সাথে সাক্ষাতের স্থিরচিত্রও শেয়ার করেছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ