বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:১২

বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:১২

গো-রক্ষার দোহাই দিয়ে মুসলিমদের আক্রমণ করা হিন্দুত্বের বিরোধী: আরএসএস প্রধান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

হিন্দু মুসলিম ঐক্যই প্রধান। ভারতবাসীর পরিচয়, তিনি একজন ভারতীয়। রোববার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অনুষ্ঠানে এ কথা বললেন ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের প্রধান মোহন ভাগবত। পাশাপাশি তার মন্তব্য, ‘যে বা যারা গো-রক্ষার দোহাই দিয়ে গণরোষ তৈরি করে কাউকে কাউকে আক্রমণ করছেন, তারাও হিন্দুত্বের বিরোধী। মনে রাখতে হবে ভারতের হিন্দু, মুসলমান একই উৎস থেকে এসেছেন।’

উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির কথা নয়, মোহন ভাগবত আগাগোড়াই এই সভামঞ্চ থেকে সাম্প্রদায়িক ঐক্যের কথা বলেছেন। তবে তিনি মনে করিয়ে দিয়েছেন, ভোটের জন্য তিনি এ সব কথা বলছেন, এমন নয়। তিনি মনে করেন, ‘গরু একটি পবিত্র প্রাণী। কিন্তু গো-রক্ষার কারণে যারা গণরোষ তৈরি করে অন্যকে আক্রমণ করছেন, তারা হিন্দুত্ব থেকে বিচ্যুত হচ্ছেন। আইন আইনের পথেই চলবে।’ মুসলিমদের উদ্দেশে তার মন্তব্য, ‘মুসলিমরা ভারতে বিপদে আছেন, এই বক্তব্যের মধ্যে যে ফাঁদ তৈরি করা হচ্ছে, তাতে ভারতীয় মুসলিমরা পা দেবেন না।’

তিনি মনে করেন, সাম্প্রদায়িক ঐক্য ছাড়া কখনো দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। আর সেই জন্য জাতীয়তাবাদের প্রসার দরকার, দরকার দেশপ্রেম। ভারতের পূর্বপুরুষদের যে ঐতিহ্য তাকে রক্ষা করাই লক্ষ্য হওয়া উচিত। হিন্দু মুসলমানের ধর্মীয় মতের বিরোধ নিয়ে আলোচনা হতে পারে কিন্তু তা অনৈক্যের রূপ কখনই যেন না নেয়।

সভা মঞ্চ থেকে তিনি স্পষ্ট করে দেন, ‘আমরা গণতন্ত্রে বাস করি। এখানে হিন্দু বা মুসলিম, কারোরই প্রাধান্য থাকতে পারে না। এখানে প্রাধান্য পাবে শুধু ভারতীয়রা। আমাদের দেশকে শক্তিশালী করতে কাজ করতে হবে। সমাজের উন্নয়নে কাজ করতে হবে।’ সূত্র : আনন্দবাজার পত্রিকা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ