শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:৩২

শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:৩২

‘ইসলামি রাষ্ট্র বাস্তবায়ন হলে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার থাকবে’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

ইসলামি রাষ্ট্র বাস্তবায়নের প্রতি মানুষের ভুল ধারণা রয়েছে। কিন্তু ইসলামি রাষ্ট্র বাস্তবায়ন হলে দেশে শান্তি বিরাজ করবে। নারী অধিকার রক্ষা হবে। যারা দেশকে ভালোবাসে, তারা জনগণের সম্পদ লুণ্ঠন করতে পারে না, মানুষকে অন্যায়ভাবে নির্যাতন করতে পারে না, বিদেশি শক্তির গোলামি করতে পারে না। আগামী নির্বাচনে ক্ষমতাপ্রেমীদের বিরুদ্ধে দেশপ্রেমিকদের শক্তভাবে লড়তে হবে।

শুক্রবার (১ এপ্রিল) বাদ জুমা গুলিস্তানের শহীদ মতিউর রহমান পার্কে আয়োজিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এসব কথা বলেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ ৫ দফা দাবিতে এ সমাবেশ আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এ সময় তিনি বলেছেন, ইসলামি আন্দোলন প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করছে ও করবে। সে লক্ষ্যে প্রতিটি ঘরে হাতপাখার দাওয়াত পৌঁছে দিতে হবে, ভোটার তৈরি করতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকারের ক্ষমতা শেষের দিকে। সরকার বর্তমান জাতীয় সংসদ বহাল রেখে নির্বাচন করতে চায়। কিন্তু আমাদের বক্তব্য হলো এই সংসদ বহাল রেখে কোনো নির্বাচন হবে না। জনগণ মেনেও নেবে না। এ সময় সব দলের অংশগ্রহণে ও পরামর্শে জাতীয় সরকার গঠনেরও দাবি জানান তিনি।

সমাবেশে সভাপতির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, অতীতে অনেক নির্বাচন হয়েছে, দেশ পরিবর্তন হয়নি। বাংলাদেশের মানুষ নির্বাচিত ও অনির্বাচিত দুই সরকারই দেখেছে। বর্তমান সরকার অনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য সংবিধান পরিবর্তন করেছে। দেশের মানুষ আজ আতঙ্কিত। ক্ষমতাসীন আওয়ামী লীগ সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নষ্ট করেছে।

দেশে ইসলামি সরকার প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, সরকার অল্প সংখক মানুষের জন্য দেশে মদের লাইসেন্স দিয়েছে। অথচ ইসলামি রাষ্ট্র বাস্তবায়নের প্রতি মানুষের ভুল ধারণা রয়েছে। কিন্তু ইসলামি রাষ্ট্র বাস্তবায়ন হলে দেশে শান্তি বিরাজ করবে। নারী অধিকার রক্ষা হবে। যারা দেশকে ভালোবাসে, তারা জনগণের সম্পদ লুণ্ঠন করতে পারে না, মানুষকে অন্যায়ভাবে নির্যাতন করতে পারে না, বিদেশি শক্তির গোলামি করতে পারে না। আগামী নির্বাচনে ক্ষমতাপ্রেমীদের বিরুদ্ধে দেশপ্রেমিকদের শক্তভাবে লড়তে হবে।

সমাবেশ থেকে আগামী ১ জুলাই ঢাকায় ও এর আগে দেশব্যাপী বিভাগীয় কর্মসূচি ঘোষণা করেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। এ সময় ইসলামী আন্দোলন ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ