বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৪১

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৪১

বিয়েতে উৎসাহ দেয়ার জন্য ইরানে চালু হলো ‘ইসলামী ডেটিং অ্যাপ’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

তরুণদের বিয়েতে উৎসাহিত করতে ইরানে একটি ইসলামী ডেটিং অ্যাপ চালু করা হয়েছে। সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সংবাদে এই তথ্য জানানো হয়।

সরকারি নিয়ন্ত্রণাধীন ‘হামদাম’ (সাথী) নামের এই অ্যাপটির সাহায্যে ব্যবহারকারীরা পছন্দের সাথীকে খুঁজতে ও বাছাই করতে পারবেন।

ইরানের সাইবারস্পেস পুলিশের প্রধান কর্নেল আলী মোহাম্মদ রাজাবি বলেন, ইরানে এই ধরনের এটিই একমাত্র অ্যাপ। বাকী চালু থাকা সবগুলোই অ্যাপই অবৈধভাবে চলছে।

ইরানের ইসলামী প্রচারণা সংস্থার নিয়ন্ত্রণাধীন তেবাইয়ান কালচারাল ইন্সটিটিউটের তত্ত্বাবধানে তৈরি এই অ্যাপটিতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার’ (আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স) ব্যবহার করা হয়েছে। ‘হামদামের’ ওয়েবসাইটের তথ্য অনুসারে, ‘সত্যিকার অবিবাহিত যারা স্থায়ীভাবে বিয়ে ও একমাত্র জীবনসঙ্গীর সন্ধান করছেন’ তাদের সহায়তার জন্যই অ্যাপটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হয়েছে।

তেবাইয়ান কালচারাল ইন্সটিটিউটের প্রধান কোমেইল খোজাস্তে অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে বলেন, ইরানের পারিবারিক মূল্যবোধ বর্হিশক্তির হুমকির মুখে রয়েছে।

তিনি বলেন, ইরানের শত্রুরা তাদের নিজস্ব ধারণা ইরানের ওপর চাপিয়ে দিতে চায়। এই হুমকি উত্তরণ করে ‘সুস্থ পরিবার’ গঠনে অ্যাপটি সহায়তা করবে বলে বক্তব্যে জানান তিনি।

হামদামের ওয়েবসাইটের তথ্য অনুসারে, ব্যবহারকারীকে প্রথমেই নিজের পরিচয় নিশ্চিত করতে হবে এবং ব্যবহারের আগে তাকে ‘সাইকোলজি টেস্ট’ (মনস্তাত্বিক অবস্থা নিরীক্ষণ) দিতে হবে।

কোনো যুগলের মধ্যে সম্পর্ক ঠিক হওয়ার পর অ্যাপের এক সার্ভিস কনসালটেন্ট দুই জনের পরিবারকে পরিচয় করিয়ে দেবে। বিয়ের পর ওই দম্পতিকে চার বছর সঙ্গ দেবেন ওই কনসালটেন্ট কর্মকর্তা। সূত্র : আলজাজিরা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ