মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাবান, ১৪৪৭ হিজরি | ২০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | বিকাল ৪:২২

মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাবান, ১৪৪৭ হিজরি | ২০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | বিকাল ৪:২২

১৫ বছরের সংসারের ইতি টানতে হল আমির দম্পতির

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:০৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৪৮ অপরাহ্ণ
  • রাত ১৯:০৪ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৯ পূর্বাহ্ণ

দীর্ঘ ১৫ বছরের সংসার ভেঙে গেল আমির খানের। শনিবার সকালে অনলাইনে একটি বিবৃতি জারি করে নিজেদের বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন আমির খান ও কিরণ রাও।

তারা লিখেছেন, এই ১৫ বছরের সুন্দর সফরে আমরা প্রচুর আনন্দ, উচ্ছ্বাস, অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ভরসা, ভালবাসা এবং শ্রদ্ধার মধ্যে দিয়ে আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে। এ বার আমরা জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি। কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে নয়, আমাদের সন্তানের মা-বাবা এবং পরিবারের সদস্য হিসেবে।

কিরণ রাও ছিলেন আমির খানের দ্বিতীয় স্ত্রী।

ভারতের গণমাধ্যমগুলো জানাচ্ছে, হঠাৎ করেই এমন সিদ্ধান্ত নেননি এই তারকা দম্পতি। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে এ নিয়ে বোঝাপড়া চলছিল। দাম্পত্য থেকে বেরিয়ে আসার উপায় খুঁজছিলেন তারা।

আমির-কিরণ জানিয়েছেন, তারা আলাদা থাকলেও ছেলে আজাদের প্রতি কর্তব্য পালন করবেন দুজনেই। তাদের এই বিচ্ছেদের প্রভাব পেশাগত কাজের কোনো ক্ষতি করবে না।

সোজা কথায় বলেছেন, তারা একসঙ্গে সিনেমা বানাবেন, ফাউন্ডেশন চালাবেন। এছাড়া দুজনেই যেসব কাজ একসঙ্গে করতেন সবকিছুই চলতে থাকবে।

তারা দাবি করেছেন, বিয়ে বিচ্ছেদ মানে সম্পর্কের শেষ নয়, বরং নতুন এক যাত্র শুরু।

২০০২ সালে প্রথম পক্ষের স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর ‘লগন’ সিনেমার সেটে কিরণের সঙ্গে আমিরের প্রথম পরিচয় হয়। দীর্ঘদিন ‘লিভ ইন রিলেশন’-এ থাকার পর ২০০৫ সালে তারা বিয়ের করেন। সারোগেসির মাধ্যমে ২০১১ সালে তাদের একটি ছেলেও হয়। তার নাম আজাদ রাও খান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:০৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৪৮ অপরাহ্ণ
  • রাত ১৯:০৪ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৯ পূর্বাহ্ণ