সোমবার | ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ রমজান, ১৪৪৭ হিজরি | ২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:০৬

সোমবার | ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ রমজান, ১৪৪৭ হিজরি | ২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:০৬

৮৮ বছর পর আয়া সোফিয়া মসজিদে পবিত্র তারাবীহ নামাজ আদায়!

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

তুরস্কে ২ এপ্রিল থেকে পবিত্র মাহে রমজান শুরু। এ বছরের রমজানে তুরস্কের সবচেয়ে বড় চমক হলো- ৮৮ বছর পর রমজানের প্রথম তারাবি নামাজ অনুষ্ঠিত হয়েছে দেশটির প্রাচীন শহর ইস্তাম্বুলের আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে। এ ছাড়া মসজিদটিতে রমজান মাস উপলক্ষ্যে বেশ কিছু আয়োজনও থাকবে।

 

আয়া সোফিয়াকে ১৯৩৪ সালে জাদুঘরে রূপান্তরিত করা হয়। তবে ২০২০ সালে এটি আবারও মসজিদের মর্যাদা ফিরে পায়। ওই বছরের ২৪ জুলাই মসজিদটিকে নামাজের জন্য খুলে দেওয়া হয়। করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে তুরস্কে করোনা বিধিনিষেধের অংশ হিসেবে সংক্রমণের ঝুঁকি এড়াতে মসজিদটিতে নামাজ আদায় বন্ধ রাখা হয়েছিল। কিন্তু অধিকাংশ জনগণের টিকাদান সম্পন্ন হওয়ায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হ্রাস পাচ্ছে। সেই সঙ্গে সুস্থতার সংখ্যা প্রতিদিন বাড়ছে। তাই মুসলিমদের জন্য বছরের সব চেয়ে পবিত্র মাস রমজানে মসজিদটি পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে তুর্কি কর্তৃপক্ষ। আয়া সোফিয়া ৫৩২ খ্রিষ্টাব্দে নির্মিত হয়েছিল। ১৪৫৩ সালে এটি মসজিদে পরিণত করা হয়।

হায়া সোফিয়া গির্জা হিসেবে ৯১৬ বছর এবং ৮৬ বছর জাদুঘর হিসাবে ব্যবহৃত হয়েছে। তবে ১৪৫৩ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত প্রায় ৫০০ বছর এটি মসজিদ হিসেবে ব্যবহার করা হয়েছিল। ১৯৮৫ সালে আয়া সোফিয়াকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয়। এই মসজিদ তুরস্কের শীর্ষ পর্যটন গন্তব্যগুলোর মধ্যে একটি এবং এটি দেশি-বিদেশি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ