সোমবার | ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ রমজান, ১৪৪৭ হিজরি | ২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:১৮

সোমবার | ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ রমজান, ১৪৪৭ হিজরি | ২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:১৮

বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা রেখে ভর্তি বন্ধের সিদ্ধান্ত ছাত্রজনতা মেনে নেবে না-ছাত্র আন্দোলন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ
শিক্ষার্থীদের ভর্তির সুযোগ থেকে বঞ্চিত করা শিক্ষার মৌলিক অধিকার পরিপন্থী। গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত ২০২০-২১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কৃতকার্যদের ভর্তির সুযোগ না দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধের সিদ্ধান্ত বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় দীর্ঘমেয়াদে গভীর সংকট সৃষ্টি করবে।
আজ ২৫ এপ্রিল ২০২২ইং সোমবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা রেখে ভর্তি বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ উপর্যুক্ত মন্তব্য করেন।
তিনি বলেন, গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার সিদ্ধান্ত শিক্ষার্থীবান্ধব। এতে শিক্ষার্থীদের সময়, অর্থ ও শ্রম বেঁচে যায়। কিন্তু শিক্ষার্থীদের সুবিধা বিবেচনা না করে স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও মুনাফার স্বার্থে মেধাতালিকা অনুযায়ী মেরিট লিস্টে থাকা পরবর্তীদের সুযোগ না দিয়ে ভর্তি কার্যক্রম বন্ধ করে এ পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমরা জানি, বিশ্ববিদ্যালয় জ্ঞান উৎপাদন, জ্ঞান বিতরণ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করার জায়গা, কিন্তু সেখানে জালিয়াতির কৌশল করা জাতির জন্য অশুভ সংকেত। শিক্ষাকে পণ্যায়ন করার এক নীলনকশা বাস্তবায়নের পথে হাঁটছে বর্তমান শিক্ষাব্যবস্থা। শিক্ষাব্যবস্থাকে অগ্রহণযোগ্য ও প্রশ্নবিদ্ধ করতে একটি মহল এমন হটকারি সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে আমরা মনে করি।
মানববন্ধন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধা, প্রশিক্ষণ সম্পাদক নুরুল বশর আজিজী, দাওয়াহ সম্পাদক শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, তথ্য গবেষণা সম্পাদক সুলাইমান দেওয়ান সাকিব, দফতর সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম, প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক মুনতাছির আহমাদ, বিশ্ববিদ্যালয় উপ-সম্পাদক মুহাম্মাদ হাবীবুর রহমান এবং ঢাকা মহানগর ও ঢাকাস্থ শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ